আগামী জাতীয় সংসদ
নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র
কিনেছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন।
আজ বৃহস্পতিবার
(২০ নভেম্বর) রাতে এনসিপি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় তার
সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদেরও দেখা যায়।
জুলাই
বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদেরকে স্যালুট জানিয়ে আলোচনায় আসেন সুজন।
সেই
জনপ্রিয়তা ও ভালোবাসায় নির্বাচনে জয়ী হবেন বলে আশাবাদী তিনি।
প্রসঙ্গত,
ঢাকা-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই
আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আর স্বতন্ত্র থেকে এ আসনে
নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।
.png)
সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন