ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কলাপাড়ায় তীব্র ক্ষোভ: 'ধর্ষকদের প্রকাশ্য সর্বোচ্চ শাস্তি না দিলে জনগণ আইন হাতে তুলে নেবে'

দেশব্যাপী শিশু ও নারীর প্রতি নির্মম সহিংসতা, হত্যা ও ধর্ষণকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৪ মে) বেলা ১১টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। কলাপাড়া উদীচী শিল্পী গোষ্ঠী, মানিকমেলা খেলাঘর আসর, নাগরিক উদ্যোগ এবং স্থানীয় মহিলা ক্লাব যৌথভাবে এই মানববন্ধনের ডাক দেয়।

'ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে'

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,

"সদ্য লম্পটদের শিকার ও হত্যার মুখোমুখি হওয়া শিশু রামিসাসহ দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন এখন মহামারি আকার ধারণ করেছে। ধর্ষকদের লোলুপ দৃষ্টি থেকে অবুজ শিশু, বৃদ্ধা, বিধবা এমনকি রাস্তার মানসিক ভারসাম্যহীন মানুষও রেহাই পাচ্ছে না।"

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসন যদি অনতিবিলম্বে এসব অপরাধীর প্রকাশ্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে না পারে, তবে এই সামাজিক মহামারি রোখা অসম্ভব হয়ে পড়বে। আর বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সাধারণ মানুষ একসময় দেয়ালে পিঠ ঠেকে নিজেকের আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।

সংহতি ও অংশগ্রহণ

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন

নমিতা দত্ত, সভাপতি, কলাপাড়া মহিলা ক্লাব।

মো. মোতালেব মোল্লা, কেন্দ্রীয় কমিটি সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

মনোয়ারা বেগম, সভাপতি, মানিকমেলা খেলাঘর।

অ্যাডভোকেট জহিরুল ইসলাম সবুজ, সমন্বয়ক, পটুয়াখালী জেলা সমাজতান্ত্রিক দল।

চম্পাপুরের সদ্য নিগৃহীতার বোন সোহাগী।

উক্ত প্রতিবাদী সমাবেশটি সঞ্চালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ২৫ মে ২০২৬

কলাপাড়ায় তীব্র ক্ষোভ: 'ধর্ষকদের প্রকাশ্য সর্বোচ্চ শাস্তি না দিলে জনগণ আইন হাতে তুলে নেবে'

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

দেশব্যাপী শিশু ও নারীর প্রতি নির্মম সহিংসতা, হত্যা ও ধর্ষণকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৪ মে) বেলা ১১টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়। কলাপাড়া উদীচী শিল্পী গোষ্ঠী, মানিকমেলা খেলাঘর আসর, নাগরিক উদ্যোগ এবং স্থানীয় মহিলা ক্লাব যৌথভাবে এই মানববন্ধনের ডাক দেয়।

'ধর্ষণ মহামারি আকার ধারণ করেছে'

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,

"সদ্য লম্পটদের শিকার ও হত্যার মুখোমুখি হওয়া শিশু রামিসাসহ দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন এখন মহামারি আকার ধারণ করেছে। ধর্ষকদের লোলুপ দৃষ্টি থেকে অবুজ শিশু, বৃদ্ধা, বিধবা এমনকি রাস্তার মানসিক ভারসাম্যহীন মানুষও রেহাই পাচ্ছে না।"

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রশাসন যদি অনতিবিলম্বে এসব অপরাধীর প্রকাশ্য সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে না পারে, তবে এই সামাজিক মহামারি রোখা অসম্ভব হয়ে পড়বে। আর বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে সাধারণ মানুষ একসময় দেয়ালে পিঠ ঠেকে নিজেকের আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।

সংহতি ও অংশগ্রহণ

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন

নমিতা দত্ত, সভাপতি, কলাপাড়া মহিলা ক্লাব।

মো. মোতালেব মোল্লা, কেন্দ্রীয় কমিটি সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।

মনোয়ারা বেগম, সভাপতি, মানিকমেলা খেলাঘর।

অ্যাডভোকেট জহিরুল ইসলাম সবুজ, সমন্বয়ক, পটুয়াখালী জেলা সমাজতান্ত্রিক দল।

চম্পাপুরের সদ্য নিগৃহীতার বোন সোহাগী।

উক্ত প্রতিবাদী সমাবেশটি সঞ্চালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত