সুনামগঞ্জের ধর্মপাশায়
৪ কেজি গাঁজাসহ মামা-ভাগ্নিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) ভোরে উপজেলার
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আজ শনিবার
(১৫ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগেও তাদের বিরুদ্ধে মাদক আইনে
একাধিক মামলা রয়েছে।
আটকরা হলেন ব্রাহ্মণবাড়িয়া
সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের মো. জলিল মিয়ার ছেলে কাজল মিয়া ওরফে হানিফ (২২) এবং একই
জেলার আখাউড়া উপজেলার মো. আবুল কাশেমের মেয়ে মোছা. সাদিয়া আক্তার (২০)। পুলিশ জানায়
তারা সম্পর্কে মামা-ভাগ্নি।
পুলিশ জানায়, কাজল ও সাদিয়া
বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে ধর্মপাশা ও আশপাশের এলাকায় বিক্রি করতেন। গোপন
সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাত ৪টার দিকে দৌলতপুর এলাকায় অভিযান চালানো হয়।
এ সময়
কাজল মিয়ার কাঁধে থাকা নেভি ব্লু রঙের স্কুলব্যাগ তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো
অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৮০ হাজার টাকা।
ধর্মপাশা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, আটক মামা-ভাগ্নির
বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। শনিবার ভোর রাতে
আবার তাদের গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে তাদের মাকদক আইনে মামলা
দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
.png)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন