ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুটিং সেটে আহত সুনেরাহ

শুটিং সেটে আহত সুনেরাহ

শুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ঢালিউডের ‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। গতকাল বুধবার (২৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে একটি নাটকের শুটিং করছিলেন তিনি। সেই সময় শুটিং ইউনিটের লাইটের স্ট্যান্ডের আঘাত লেগে হোঁচট খেয়ে দুই পায়ে মারাত্মক চোট পান অভিনেত্রী। এরপর প্রাথমিক ট্রিটমেন্টে বিশ্রামে সুনেরাহ।

অভিনেত্রী বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে শুটিং করছিলাম, ওই সময় আমার একটি দৃশ্য ছিল ঘোরার। ঘুরতে গিয়ে লাইটের স্ট্যান্ডের পায়ে আঘাত লেগে হোঁচট খেয়ে পড়ে যাই।

তিনি বলেন, আমার দুই পায়ের হাঁটু ছিলে মাংস বেরিয়ে গেছে। অনেক রক্তক্ষরণ হচ্ছিল। প্রথম দিকে যখন রক্ত বের হচ্ছিল, তখন খুব একটা ব্যথা করেনি; কিন্তু এখন প্রচণ্ড ব্যথা করছে। প্রাথমিক ট্রিটমেন্ট নিয়েছি। তবে পায়ে কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা, সেটি এখনো বলতে পারছেন না বলে জানান সুনেরাহ।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শুটিং সেটে আহত সুনেরাহ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৫

featured Image

শুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ঢালিউডের ‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। গতকাল বুধবার (২৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে একটি নাটকের শুটিং করছিলেন তিনি। সেই সময় শুটিং ইউনিটের লাইটের স্ট্যান্ডের আঘাত লেগে হোঁচট খেয়ে দুই পায়ে মারাত্মক চোট পান অভিনেত্রী। এরপর প্রাথমিক ট্রিটমেন্টে বিশ্রামে সুনেরাহ।

অভিনেত্রী বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে শুটিং করছিলাম, ওই সময় আমার একটি দৃশ্য ছিল ঘোরার। ঘুরতে গিয়ে লাইটের স্ট্যান্ডের পায়ে আঘাত লেগে হোঁচট খেয়ে পড়ে যাই।

তিনি বলেন, আমার দুই পায়ের হাঁটু ছিলে মাংস বেরিয়ে গেছে। অনেক রক্তক্ষরণ হচ্ছিল। প্রথম দিকে যখন রক্ত বের হচ্ছিল, তখন খুব একটা ব্যথা করেনি; কিন্তু এখন প্রচণ্ড ব্যথা করছে। প্রাথমিক ট্রিটমেন্ট নিয়েছি। তবে পায়ে কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা, সেটি এখনো বলতে পারছেন না বলে জানান সুনেরাহ।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত