বিশ্ব
পানি দিবস ২০২৬ উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হয়েছে।
রবিবার
১২ এপ্রিল দুপুরে শান্তি রাজ মিশনারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনের “Water &
Gender: পানি ও লিঙ্গ সমতা”
প্রতিপাদ্যে কর্মসূচিতে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সম্প্রদায়ের
নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানটি
চট্টগ্রাম অঞ্চলে কারিতাস বাংলাদেশ-এর পিএইপি-৩ প্রকল্পের আয়োজন করেন। র্যালিটি শান্তিরাজ
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়
মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
পিএইপি-৩
প্রকল্পের মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেজ সঞ্চালনায়,সভাপতিত্ব করেন প্রধান শিক্ষিকা
সিস্টার রোজী হাদিমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহির উদ্দিন প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম,
পিএইপি প্রকল্পের-৩ উপজেলা মাঠ সহায়ক সাইন থোয়াই গ্য চাক প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন,নিরাপদ পানি প্রাপ্তি, পানির সঠিক ব্যবহার
এবং পানি ব্যবস্থাপনায় নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। এবং
পানি কেবল প্রাকৃতিক সম্পদ নয়, এটি মানুষের মৌলিক অধিকার। পরিবার ও সমাজে পানি ব্যবস্থাপনায়
নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পানি সংরক্ষণে সবার সচেতনতা জরুরি।”
অতিথিরা
আর ও বলেন,পাহাড়ি অঞ্চলে বিশুদ্ধ পানির সংকট এখনও বাস্তবতা। এ সংকট নিরসনে সরকারি উদ্যোগের
পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর কার্যক্রম প্রশংসনীয়।”
আয়োজকরা জানান, Water & Gender প্রতিপাদ্য অনুযায়ী, পানি ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।” সভায় শিক্ষার্থীদের অংশগ্রহণ, সচেতনতামূলক বক্তব্য এবং সম্মিলিত অঙ্গীকারের মাধ্যমে বিশ্ব পানি দিবসের তাৎপর্য তুলে ধরা হয়। শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : আলোচনা সভা র্যালি বিশ্ব পানির দিবস
.png)
বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন