ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

থানচিতে শিক্ষার্থীদের নিয়ে দূষণবিরোধী সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

ছবি: অনুপম মারমা

পরিবেশ দূষণ রোধ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১২ এপ্রিল) সকালে শান্তিরাজ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে। উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষিকা সিস্টার রোজী হাদিমা, পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেজ সঞ্চালনায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, পিএইপি প্রকল্পের-৩ উপজেলা মাঠ সহায়ক সাইন থোয়াই গ্য চাক প্রমূখ বক্তব্য রাখেন।

অতিথিরা শুরুতে দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা এবং পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থীদের হাতে-কলমে বৃক্ষরোপণের কৌশল দেখিয়ে দেওয়া হয় এবং গাছের যত্ন নেওয়ার অঙ্গীকার করানো হয়।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে আমাদের নতুন প্রজন্ম। আজ যারা গাছ লাগাচ্ছে, তারাই আগামী দিনের সবুজ পৃথিবী গড়বে। দূষণ রোধে শুধু কথা নয়, বাস্তব পদক্ষেপ দরকার। বিদ্যালয়ভিত্তিক এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করে।

আয়োজকরা জানান,শিক্ষার্থীদের সচেতন করা গেলে পরিবার ও সমাজও সচেতন হয়। তাই আমরা স্কুলভিত্তিক সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছি।” এছাড়াও শিক্ষার পাশাপাশি পরিবেশ সচেতনতা গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদের আশাবাদী করছে। শিক্ষার্থীরা জানায়, তারা নিয়মিত গাছের পরিচর্যা করবে এবং অন্যদেরও গাছ লাগাতে উদ্বুদ্ধ করবে। আয়োজকরা আর ও জানান, পর্যায়ক্রমে উপজেলার আরও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : শিক্ষার্থী থানচি বৃক্ষরোপণ দূষণবিরোধী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১৩ মে ২০২৬

থানচিতে শিক্ষার্থীদের নিয়ে দূষণবিরোধী সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

পরিবেশ দূষণ রোধ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মসূচি ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১২ এপ্রিল) সকালে শান্তিরাজ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে। উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষিকা সিস্টার রোজী হাদিমা, পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেজ সঞ্চালনায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস কে জহির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, পিএইপি প্রকল্পের-৩ উপজেলা মাঠ সহায়ক সাইন থোয়াই গ্য চাক প্রমূখ বক্তব্য রাখেন।

অতিথিরা শুরুতে দূষণের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা এবং পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থীদের হাতে-কলমে বৃক্ষরোপণের কৌশল দেখিয়ে দেওয়া হয় এবং গাছের যত্ন নেওয়ার অঙ্গীকার করানো হয়।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে আমাদের নতুন প্রজন্ম। আজ যারা গাছ লাগাচ্ছে, তারাই আগামী দিনের সবুজ পৃথিবী গড়বে। দূষণ রোধে শুধু কথা নয়, বাস্তব পদক্ষেপ দরকার। বিদ্যালয়ভিত্তিক এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ তৈরি করে।

আয়োজকরা জানান,শিক্ষার্থীদের সচেতন করা গেলে পরিবার ও সমাজও সচেতন হয়। তাই আমরা স্কুলভিত্তিক সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছি।” এছাড়াও শিক্ষার পাশাপাশি পরিবেশ সচেতনতা গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদের আশাবাদী করছে। শিক্ষার্থীরা জানায়, তারা নিয়মিত গাছের পরিচর্যা করবে এবং অন্যদেরও গাছ লাগাতে উদ্বুদ্ধ করবে। আয়োজকরা আর ও জানান, পর্যায়ক্রমে উপজেলার আরও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত