ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

থানচিতে বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

ছবি: অনুপম মারমা

বান্দরবান পার্বত্য জেলা থানচি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চল এর পিএইপি-৩ প্রকল্পের উদ্যোগে থানচি উপজেলার নকথাহা ত্রিপুরা পাড়ায় “Annual Health Campaign” শীর্ষক বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার ১১ এপ্রিল সন্ধ্যা নকথাহা পাড়া প্রাঙ্গনের ক্যাম্পেইনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা গ্রামবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যপরামর্শ, প্রাথমিক চিকিৎসা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, মা ও শিশুস্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,র আবাসিক চিকিৎসক ডাক্তার হাসিবুল হোসাইন এমবিবিএস,নকথাহা পাড়া প্রধান রায় বাগাদুর ত্রিপুরা,পিএইপি-৩  প্রকল্পের মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেজ,মাঠ সহায়ক সাইন থোয়াই গ্য চাক প্রমূখ।

আয়োজক জানান, দুর্গম এলাকায় নিয়মিত স্বাস্থ্যসেবা না পাওয়ায় এ ধরনের ক্যাম্পেইন স্থানীয়দের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

গ্রামবাসীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের আহ্বান জানান। আয়োজকরা জানান, পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এবং শতাধিক গ্রামবাসী এ সেবা গ্রহন করেন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : থানচি বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১৩ মে ২০২৬

থানচিতে বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

বান্দরবান পার্বত্য জেলা থানচি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কারিতাস বাংলাদেশ, চট্টগ্রাম অঞ্চল এর পিএইপি-৩ প্রকল্পের উদ্যোগে থানচি উপজেলার নকথাহা ত্রিপুরা পাড়ায় “Annual Health Campaign” শীর্ষক বার্ষিক স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার ১১ এপ্রিল সন্ধ্যা নকথাহা পাড়া প্রাঙ্গনের ক্যাম্পেইনে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা গ্রামবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যপরামর্শ, প্রাথমিক চিকিৎসা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, মা ও শিশুস্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন। বিশেষ করে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,র আবাসিক চিকিৎসক ডাক্তার হাসিবুল হোসাইন এমবিবিএস,নকথাহা পাড়া প্রধান রায় বাগাদুর ত্রিপুরা,পিএইপি-৩  প্রকল্পের মাঠ কর্মকর্তা ক্লেমেন্ট লিংকন গোমেজ,মাঠ সহায়ক সাইন থোয়াই গ্য চাক প্রমূখ।

আয়োজক জানান, দুর্গম এলাকায় নিয়মিত স্বাস্থ্যসেবা না পাওয়ায় এ ধরনের ক্যাম্পেইন স্থানীয়দের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

গ্রামবাসীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজনের আহ্বান জানান। আয়োজকরা জানান, পাহাড়ি জনগোষ্ঠীর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এবং শতাধিক গ্রামবাসী এ সেবা গ্রহন করেন।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত