ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী ও কোমলমতি শিক্ষার্থীরা

ছবি: খালিদ সাইফুল্লাহ তাহমিদ

ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের বহুল আলোচিত প্রাইমারি স্কুল রোডের বেহাল দশায় ভোগান্তিতে রয়েছে প্রায় দেড় শতাধিক পরিবার৷ বলাশপুর থেকে ভাটিকাশর যাতায়াতের একমাত্র বাইলেন রাস্তা এটি হওয়ায় আশেপাশের জনগণও ভোগান্তিতে পড়ছে প্রতিনিয়ত।

এছাড়া বলাশপুর প্রাইমারি স্কুল এবং হলি ফ্যামিলি উচ্চ বিদ্যালয়ে যাওয়ার ন্যূনতম রাস্তা এটি হওয়ায় স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে এই রাস্তা দিয়ে যাতায়াতের সময়। হঠাৎ অসুস্থ হয়ে পড়া রোগী কিংবা মালামাল পরিবহনের ক্ষেত্রেও যথেষ্ট ভোগান্তি পোহাতে অত্র এলাকার জনগণকে ৷ রাস্তার বিভিন্ন জায়গায় দীর্ঘদিন পানি জমে থাকার ফলে মশার উৎপাতও বেড়েছে আগের চেয়ে কয়েকগুণ। আশে পাশের সকল নির্মাণাধীন রাস্তার কাজ  যথা সময়ে শেষ হলেও এই রাস্তা সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন কোনো ভ্রূক্ষেপই নেই৷

৫ই আগস্ট পরবর্তী সময়ে দরখাস্ত দেয়া সহ এলাকাবাসী কয়েকবার সিটি করপোরেশনে গিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য এলাকাবাসী ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনিযুক্ত সুযোগ্য প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ভোগান্তি রাস্তা বেহাল দশা কোমলমতি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১৩ মে ২০২৬

রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এলাকাবাসী ও কোমলমতি শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ডের বহুল আলোচিত প্রাইমারি স্কুল রোডের বেহাল দশায় ভোগান্তিতে রয়েছে প্রায় দেড় শতাধিক পরিবার৷ বলাশপুর থেকে ভাটিকাশর যাতায়াতের একমাত্র বাইলেন রাস্তা এটি হওয়ায় আশেপাশের জনগণও ভোগান্তিতে পড়ছে প্রতিনিয়ত।

এছাড়া বলাশপুর প্রাইমারি স্কুল এবং হলি ফ্যামিলি উচ্চ বিদ্যালয়ে যাওয়ার ন্যূনতম রাস্তা এটি হওয়ায় স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে এই রাস্তা দিয়ে যাতায়াতের সময়। হঠাৎ অসুস্থ হয়ে পড়া রোগী কিংবা মালামাল পরিবহনের ক্ষেত্রেও যথেষ্ট ভোগান্তি পোহাতে অত্র এলাকার জনগণকে ৷ রাস্তার বিভিন্ন জায়গায় দীর্ঘদিন পানি জমে থাকার ফলে মশার উৎপাতও বেড়েছে আগের চেয়ে কয়েকগুণ। আশে পাশের সকল নির্মাণাধীন রাস্তার কাজ  যথা সময়ে শেষ হলেও এই রাস্তা সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যেন কোনো ভ্রূক্ষেপই নেই৷

৫ই আগস্ট পরবর্তী সময়ে দরখাস্ত দেয়া সহ এলাকাবাসী কয়েকবার সিটি করপোরেশনে গিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য এলাকাবাসী ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনিযুক্ত সুযোগ্য প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত