গণভবনের সামনে গ্যাস লাইনে ছিদ্র, ভোগান্তিতে রাজধানীর নগরবাসী
রাজধানীতে
গণভবনের
সামনে
গ্যাস
লাইনের
পাইপের
চার
ইঞ্চি
ব্যাসের
একটি
ভালভ
ফেটে
গেছে।
বর্তমানে
পাইটি
মেরামতের
জন্য
আশেপাশের
কয়েকটি
এলাকার
গ্যাসের
লাইনের
ভালভ
বন্ধ
করা
হয়েছে।আজ শনিবার
(১০
জানুয়ারি)
সকালে
এক
বিজ্ঞপ্তিতে
তিতাস
গ্যাস
কর্তৃপক্ষ এই
তথ্য
দিয়েছে।বিজ্ঞপ্তিতে
জানানো
হয়,
লিকেজ
মেরামতের
জন্য
বিতরণ
লাইনের
বেশ
কয়েকটি
ভালভ
বন্ধ
করা
হয়েছে।
সমস্যা
সমাধান
না
হওয়া
পর্যন্ত
ধানমণ্ডি,
মোহাম্মদপুর,
শ্যামলী,
নিউমার্কেট,
হাজারীবাগ,
গাবতলীসহ
আশপাশের
এলাকায়
গ্যাসের
চাপ
কম
থাকবে।এতে
গ্রাহকদের
সাময়িক
অসুবিধার
জন্য
দুঃখও
প্রকাশ
করেছে
তিতাস
গ্যাস
কর্তৃপক্ষ।
এর
আগে,
রাজধানীর
আমিনবাজার
এলাকায়
তুরাগ
নদীর
তলদেশে
মালবাহী
ট্রলারের
নোঙ্গরের
আঘাতে
গ্যাসের
লাইন
ক্ষতিগ্রস্ত
হয়।
এতে
ঢাকা
মহানগরী
এলাকায়
তীব্র
গ্যাস
সংকট
দেখা
দেয়।
এনএম/ধ্রুবকন্ঠ