চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোলাইমদ ও মাদক তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে জেসমিন মার্ডী নামে এক নারীকে গ্রেফতার করা হলেও কৌশলে পালিয়ে গেছেন তার স্বামী।
সোমবার (১৩
এপ্রিল ২০২৬) দুপুর ১:৩০ টা থেকে ২:৩০ টা পর্যন্ত নাচোল উপজেলার নাচোল ইউনিয়নের হাঁকরইল
গ্রামে এই ঝটিকা অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের
একটি চৌকস দল ওই গ্রামের একটি বাড়িতে হানা দেয়।
গ্রেফতার ও
পলাতক আসামী
অভিযানে ঘটনাস্থল
থেকে একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং অপরজন পালিয়ে যেতে সক্ষম হন:
গ্রেফতারকৃত:
জেসমিন মার্ডী (২৯), স্বামী- শ্রী শান্ত বাসকি ওরফে সুনিল।
পলাতক: শ্রী
শান্ত বাসকি ওরফে সুনিল (২৮), পিতা- সাম বাসকী।
(উভয়ই সাং-
হাঁকরইল, ৩নং ওয়ার্ড, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ)
উদ্ধারকৃত
আলামত
তল্লাশিকালে
আসামীদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়, যার মধ্যে রয়েছে:
তৈরি চোলাইমদ:
৮০ (আশি) লিটার।
ওয়াশ (মদ তৈরির
উপকরণ): ১৪০০ (এক হাজার চারশত) লিটার।
এই ঘটনায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা
দায়ের করেছেন। পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে দপ্তর সূত্রে জানানো
হয়েছে।
এএমএন/ধ্রুবকন্ঠ
বিষয় : মাদকদ্রব্য মাদকবিরোধী অভিযান চোলাইমদ
.png)
বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন