ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মাভাবিপ্রবি নাইট ক্রিকেট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন টেক্সটাইল, ফাইনালে হারল বিজিই

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অনুষ্ঠিত ‘নাইট প্রিমিয়ার লিগ-২০২৬’-এর প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। শনিবার (২৮ নভেম্বর) ফাইনালে বিজিই বিভাগকে হারিয়ে শিরোপা জেতে বিভাগটি।

বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ১৬টি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। নকআউট পদ্ধতিতে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও বিজিই বিভাগ।

ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, শিক্ষার্থীকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফজলুল করিম এবং এস্টেট পরিচালক সহযোগী অধ্যাপক ড. আবু জাফর শিবলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু।

এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

মাভাবিপ্রবি নাইট ক্রিকেট প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন টেক্সটাইল, ফাইনালে হারল বিজিই

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অনুষ্ঠিত ‘নাইট প্রিমিয়ার লিগ-২০২৬’-এর প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। শনিবার (২৮ নভেম্বর) ফাইনালে বিজিই বিভাগকে হারিয়ে শিরোপা জেতে বিভাগটি।

বিশ্ববিদ্যালয়ের ২২তম ব্যাচের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ১৬টি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। নকআউট পদ্ধতিতে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও বিজিই বিভাগ।

ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ, শিক্ষার্থীকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. ফজলুল করিম এবং এস্টেট পরিচালক সহযোগী অধ্যাপক ড. আবু জাফর শিবলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু।

এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত