ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাজবাড়ী সদর উপজেলায় অস্ত্রসহ গ্রেফতার ৬ জন

ছবি: সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকার কৈডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

আজ সোমবার (২৭ জুলাই) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকার আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, আলম সরদার (৪০), ইব্রাহিম শেখ (৪৪), বাহাদুর বিশ্বাস (৫৮), ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং রাজু আহমেদ টোকন (৪৫)।

র‌্যাবের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, ফয়সাল চৌধুরীর বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলাসহ মোট দুটি মামলা এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি এবং ডাকাতির মোট তিনটি মামলা রয়েছে।

র‌্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রের উৎস শনাক্ত এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সাথে অবৈধ অস্ত্র, মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : গ্রেফতার অস্ত্র রাজবাড়ী সদর উপজেলা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাজবাড়ী সদর উপজেলায় অস্ত্রসহ গ্রেফতার ৬ জন

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকার কৈডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

আজ সোমবার (২৭ জুলাই) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের তথ্যের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকার আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, আলম সরদার (৪০), ইব্রাহিম শেখ (৪৪), বাহাদুর বিশ্বাস (৫৮), ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং রাজু আহমেদ টোকন (৪৫)।

র‌্যাবের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, ফয়সাল চৌধুরীর বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলাসহ মোট দুটি মামলা এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি এবং ডাকাতির মোট তিনটি মামলা রয়েছে।

র‌্যাব-১০ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রের উৎস শনাক্ত এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। একই সাথে অবৈধ অস্ত্র, মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত