রাজশাহীতে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থীসহ
তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। তারা সবাই ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনার কারনে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে ওই সড়কে কয়েক কিলোমিটার যানজট তৈরি হয়।
আজ রোববার সন্ধ্যার দিকে জেলার পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর
এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তার নাম শান্ত ইসলাম (২৪)। তার বাড়ি চারঘাট উপজেলার বালাদিয়া গ্রামে। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অপর দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতের মধ্যে একজন নারী রয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের
জরুরি বিভাগের পরিদর্শক এবং মুখপাত্র শঙ্কর কুমার বিশ্বাস জানান, অজ্ঞাত পরিচয় পুরুষ ও নারীর মৃতদেহ শনাক্তকরণের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের অর্থোপেডিক ও নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘একটি যাত্রীবাহী অটোরিকশা পুঠিয়ার দিকে যাচ্ছিল। এমন সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে দুমড়ে-মুচড়ে যায় রিকশাটি। এতে ঘটনাস্থলেই শান্ত মারা যান। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন।’
এমএইছ
/ ধ্রুবকন্ঠ
বিষয় : রাজশাহী বাসচাপা যাত্রী নিহত
.png)
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন