ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর অংশ হিসেবে ভোলাহাটে মাছের পোনা অবমুক্ত করণ

  ধ্রব ডেস্ক
ধ্রব ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর অংশ হিসেবে ভোলাহাটে মাছের পোনা অবমুক্ত করণ
    উপজেলা মৎস্য অধিদফতর, ভোলাহাট কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুর ও মহানন্দা নদীতে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার ১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১টায় ভোলাহাট উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার পর মহানন্দা নদীতে পোনা অবমুক্ত করা হয়। অবমুক্ত পোনার মোট পরিমাণ ৩ শ' ১২ʼ৫ কেজি। মৎস্য অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালক মোঃ মাহবুবুর রহমান প্রধান অতিথি থেকে মাছের পোনাগুলো অবমুক্ত করেন। উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক বরুণ কুমার মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী, উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার (অঃ দাঃ) উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সবুজ আলী, উপজেলা সমাজ সেবা অফিসার নাসিম আহমেদ, গণমাধ্যম কর্মী সহ মৎস্যজীবী ও মৎস্যচাষীগণ উপস্থিত ছিলেন। ভোলাহাট উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করছেন জেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক বরুণ কুমার মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর অংশ হিসেবে ভোলাহাটে মাছের পোনা অবমুক্ত করণ

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৫

featured Image
    উপজেলা মৎস্য অধিদফতর, ভোলাহাট কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুর ও মহানন্দা নদীতে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার ১ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১১টায় ভোলাহাট উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার পর মহানন্দা নদীতে পোনা অবমুক্ত করা হয়। অবমুক্ত পোনার মোট পরিমাণ ৩ শ' ১২ʼ৫ কেজি। মৎস্য অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালক মোঃ মাহবুবুর রহমান প্রধান অতিথি থেকে মাছের পোনাগুলো অবমুক্ত করেন। উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক বরুণ কুমার মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী, উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার (অঃ দাঃ) উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সবুজ আলী, উপজেলা সমাজ সেবা অফিসার নাসিম আহমেদ, গণমাধ্যম কর্মী সহ মৎস্যজীবী ও মৎস্যচাষীগণ উপস্থিত ছিলেন। ভোলাহাট উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করছেন জেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক বরুণ কুমার মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত