ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহায়তায় ছাত্রদল

ছবি: ধ্রুবকন্ঠ

নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর স্নাতক (সম্মান) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের A ইউনিটের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সার্বিক দিকনির্দেশনায় শুক্রবার (১০ এপ্রিল) ভর্তি পরীক্ষার দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জেলা শহর মা'ইজদীর নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী মহিলা কলেজ, নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী গার্লস স্কুল, বেগমগঞ্জ টেক্সটাইল স্কুল  বেগমগঞ্জ টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজ কেন্দ্রে আশেপাশের এলাকা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করতে দেখা যায় তাদের। পরীক্ষার্থীদের জন্য দিকনির্দেশনা, বিশ্রামের ব্যবস্থা, পানীয় পানি সরবরাহসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেন তারা।

এছাড়া অনেক শিক্ষার্থী প্রথমবারের মতো নোয়াখালীতে আসায়, তাদের যাতায়াত কেন্দ্র খুঁজে পেতে সহযোগিতা করা হয়। অভিভাবকদের জন্যও বসার জন্য অভিভাবক ছাউনির ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়।

ছাত্রদলের নেতারা জানান, ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে হেল্প ডেস্ক, ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণ, খাদ্য সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ, এম্বুলেন্স সার্ভিস, প্রাথমিক চিকিৎসা আবাসনের ব্যবস্থা প্রদান সহ সবধরনের সহযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে। তারা বলেন, শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবং একটি সহায়ক পরিবেশ তৈরি করতেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। এদিকে স্থানীয়রা উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং এমন সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

এসময় এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রকি, এনবিএস রাসেল, জিয়াউর রহমান রাহান, মো. নাজমুল ইসলাম জিকু, আকবর হোসেন, আশরাফুল করিম পাভেল, বাকি বিল্লাহ তুষার, নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল,সহ সাংগঠনিক সম্পাদক নাঈমা ওয়াসেক, জেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম উজ্জ্বল, সদর উপজেলা ছাত্রদল নেতা করিম উদ্দিন বাবু, সুজন হাম্মাদি, মহিলা কলেজ ছাত্রদল নেত্রী আফ্রিদা সহ নোবিপ্রবি ছাত্রদল, সদর উপজেলা ছাত্রদল,পৌর ছাত্রদল, নোয়াখালী কলেজ ছাত্রদল মহিলা কলেজ ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জানা যায়, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার ইউনিটে সর্বমোট ১০৭৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর আগে গত এপ্রিল বি- ইউনিট ২৭ মার্চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ছাত্রদল শিক্ষার্থী ভর্তি পরীক্ষা সহায়তা নোবিপ্রবিত

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সার্বক্ষণিক সহায়তায় ছাত্রদল

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত