ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ওয়াক চাক্কু পাড়া বালক ও নাইন্দারী পাড়া বালিকা চ্যাম্পিয়ন

বান্দরবানের থানচি উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)–২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।উপজেলা পর্যায়ে ক্রীড়া চর্চা ও শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশে উৎসাহ জোগাতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৪টা  থানচি মিনি স্টেডিয়ামে আয়োজিত এ ফাইনাল খেলায় ওয়াক চাক্কু পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  বালক ও নাইন্দারী পাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়  বালিকা চ্যাম্পিয়ন অর্জন করেছে।

প্রথম অধ্যায়ের নাইন্দারী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বালিকা ০২ গোলের চ্যাম্পিয়ন বনাম বলীবাজার সরকারী প্রকথমিক বিদ্যালয় বালিকা ০০ গোলের রানার্স আপ হয়। ২য় অধ্যায়ের বলীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক ০০ গোল রানার্স আফ বনাম ওয়াক চাক্কুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৯ গোলে চ্যাম্পিয়ন অর্জন করে নেন।

উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মনোমুগ্ধকর খেলা উপহার দেয়। বালক ও বালিকা উভয় বিভাগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দর্শকরা উপভোগ করেন প্রাণবন্ত ফুটবল নৈপুণ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল, সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার

(ভারপ্রাপ্ত) সোনা মিত্র চাকমা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ম্যানেজার জমির উদ্দিন,নির্বাচন কর্মকর্তা মো: পারভেজ, প্রধান শিক্ষক ক্যসাচিং মারমাসহ বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক শিক্ষিকাসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন

প্রধান অতিথি মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বলেন

 শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন এবং নিয়মিত খেলাধুলার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।

 সভাপতি সোনা মিত্র চাকমা বলেন, প্রাথমিক পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটাতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। ধারাবাহিক নকআউট পর্ব পেরিয়ে সেরা দুই দল আজ ফাইনালে জায়গা করে নেয়। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ তাদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও দলগত মনোভাব গড়ে তোলে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকরা মনে করেন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা প্রাথমিক শিক্ষা অধিতপ্তর আয়োজনে প্রতিবছরের ন্যায় এ বছরও এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এএমএন/ধ্রুবকন্ঠ 

বিষয় : শিক্ষার্থী বান্দরবান

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ওয়াক চাক্কু পাড়া বালক ও নাইন্দারী পাড়া বালিকা চ্যাম্পিয়ন

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত