দেশজুড়ে চলমান তীব্র তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন শিক্ষার্থীদের স্বস্তি দিতে এক মানবিক উদ্যোগ নিয়েছে 'মানবিক সমাজ সেবা সংগঠন'। পটুয়াখালীর মহিপুরে চলমান এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিনামূল্যে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছেন সংগঠনের সদস্যরা।
তীব্র গরমে পরীক্ষা কেন্দ্রে আসা শিক্ষার্থী ও দীর্ঘসময় অপেক্ষমাণ অভিভাবকদের শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে এই কর্মসূচি পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হানিফ ঘরামী এবং পুরো কার্যক্রমটি সঞ্চালনা করেন সালাউদ্দিন হাওলাদার।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানিকান্তী শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন মানবিক সমাজ সেবা সংগঠনের সভাপতি আরিফ হাওলাদার, সাধারণ সম্পাদক সোহাগ হাওলাদার, সংগঠনের উদ্যোক্তা রিপন সাব্বির, ইমরান শিকদার, জাহিদ জিয়া, সদস্য কামরুল ইসলাম শাওনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ।
সংগঠনের উদ্যোক্তা রিপন সাব্বির বলেন, "সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এবং বিশেষ করে শিক্ষার্থীদের এই কঠিন সময়ে সহায়তার লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতে এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।"
এ সময় ঠান্ডা পানি ও স্যালাইন পেয়ে শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই তীব্র গরমে আমাদের তৃষ্ণা মেটানোর জন্য মানবিক সমাজ সেবা সংগঠন যে মহৎ উদ্যোগ নিয়েছে, তার জন্য আমরা ধন্য। তারা যেন এই সেবামূলক কাজ ধারাবাহিকভাবে বজায় রাখতে পারেন, সেই শুভকামনা জানাই।
এএমএন/ধ্রুবকন্ঠ
বিষয় : শিক্ষার্থী পরীক্ষার্থী শিক্ষার্থী
.png)
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন