মানিকগঞ্জে বিষধর সাপের কামড়ে আহত হয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ইউসুফ রানা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জেলার সাটুরিয়া থানার নাহার গার্ডেন এলাকায় ফুটবল খেলে বাড়ি ফেরার পথে তার পায়ে সাপটি দংশন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ইউসুফ রানা সাপটি শনাক্ত করতে পারেননি। তবে প্রত্যক্ষদর্শীরা সাপটিকে গোখরা বলে জানিয়েছেন। বর্তমানে তিনি কিছুটা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তার সহপাঠীরা।
গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোকাদ্দেছ আলী বলেন, একাডেমিক কাজে দিনাজপুরে থাকায় তিনি বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না। প্রয়োজন অনুযায়ী বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাভাবিপ্রবি ক্যাম্পাসে ঝোপঝাড় ও ড্রেন পরিষ্কারের সময় এক পরিচ্ছন্নতাকর্মী সাপের দংশনের শিকার হন। পরে প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসায় সহযোগিতার ব্যবস্থা করা হয়।
এদিকে, সাপের দংশনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আহত শিক্ষার্থীর পাশে থাকা এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
.png)
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন