ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নোয়াখালী সরকারী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা নোয়াখালী সরকারি কলেজে স্বতঃস্ফূর্ত ভাবে সম্পন্ন হয়েছে। 

আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় নোয়াখালী সরকারি কলেজের নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৫১৮২ জন। কর্তৃপক্ষের প্রাথমিক ধারণামতে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিলো প্রায় ৮০%। এবছর নোয়াখালী সরকারি কলেজের অধীন আরো ৩টি উপ কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। সেগুলো হলো নোয়াখালী জিলা স্কুল কেন্দ্র, মাইজদী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্র, নোয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

এদিকে পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বেলাল হোসেন এর নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এসেছিলেন। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা এবং পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা৷ পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নোসক বিএনসিসি, রোভার স্কাউটস, আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নোয়াখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ।

এএমএন/ধ্রুবকন্ঠ

বিষয় : নোয়াখালী বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

নোয়াখালী সরকারী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা নোয়াখালী সরকারি কলেজে স্বতঃস্ফূর্ত ভাবে সম্পন্ন হয়েছে। 

আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় নোয়াখালী সরকারি কলেজের নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৫১৮২ জন। কর্তৃপক্ষের প্রাথমিক ধারণামতে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিলো প্রায় ৮০%। এবছর নোয়াখালী সরকারি কলেজের অধীন আরো ৩টি উপ কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হয়। সেগুলো হলো নোয়াখালী জিলা স্কুল কেন্দ্র, মাইজদী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্র, নোয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র।

এদিকে পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বেলাল হোসেন এর নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এসেছিলেন। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা এবং পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা৷ পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নোসক বিএনসিসি, রোভার স্কাউটস, আইনশৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন নোয়াখালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্লাহ।

এএমএন/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত