কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন এলাকায় সালমানপুর ২৪ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম পাশে আছি’র উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন দক্ষিণ মোড় থেকে এ কর্মসূচি শুরু হয়ে আনসার ক্যাম্প মোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে সংগঠনটির সদস্যরা সড়কের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
কর্মসূচি নিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা রনি মজুমদার বলেন, “আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো মানবিক ও সামাজিক কাজ করা। সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই আমরা ২৪ নম্বরওয়ার্ডে বিভিন্ন সময়ে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ করেছি। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশে একাধিকবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছি।”
তিনি আরও বলেন, “এছাড়া অসুস্থ রোগীদের সহযোগিতা, করোনাকালীন সময়ে ত্রাণ বিতরণ, রক্তদান কার্যক্রম, বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, বন্যার সময় সহযোগিতা এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেছি। এরই ধারাবাহিকতায় আজকের এই পরিচ্ছন্নতা কর্মসূচি।”
.png)
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন