ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাকৃবি রোভার স্কাউটের সাথে উপাচার্যের মতবিনিময় সভা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাথে উপাচার্যের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উক্ত সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় বাকৃবি রোভার স্কাউটের প্রায় ২৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

উপাচার্য অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদারের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন 

বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান।‌ এছাড়া উপস্থিত ছিলেন বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক কৃষিবিদ ড. মো: জহিরুল আলম, প্রোক্টর অধ্যাপক ড. মো: আবদুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.  মো: শহীদুল ইসলাম, রেজিস্ট্রার  কৃষিবিদ ড.  মো: হেলাল উদ্দীন, এডিশনাল রেজিস্ট্রার (সংস্থাপন) কৃষিবিদ ড. মো: নাজমুল হক।

সভায় বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক কৃষিবিদ ড. মো: জহিরুল আলম বাকৃবি রোভার স্কাউটের অর্জন এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। 

মতবিনিময় সভায় অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন- বাকৃবি'তে বিভিন্ন সংগঠনের পাশাপাশি রোভার স্কাউট তাদের পড়াশুনার পাশাপাশি সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং নিজেদের যোগ্যতম নাগরিক হিসেবে দায়িত্ব পালন করছে। রোভার স্কাউটের কার্যক্রম আরো বেগবান করার জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বাকৃবি রোভার স্কাউটের সাথে উপাচার্যের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাথে উপাচার্যের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উক্ত সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় বাকৃবি রোভার স্কাউটের প্রায় ২৫ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

উপাচার্য অধ্যাপক ড. মো: রফিকুল ইসলাম সরদারের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন 

বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান।‌ এছাড়া উপস্থিত ছিলেন বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক কৃষিবিদ ড. মো: জহিরুল আলম, প্রোক্টর অধ্যাপক ড. মো: আবদুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড.  মো: শহীদুল ইসলাম, রেজিস্ট্রার  কৃষিবিদ ড.  মো: হেলাল উদ্দীন, এডিশনাল রেজিস্ট্রার (সংস্থাপন) কৃষিবিদ ড. মো: নাজমুল হক।

সভায় বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক কৃষিবিদ ড. মো: জহিরুল আলম বাকৃবি রোভার স্কাউটের অর্জন এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। 

মতবিনিময় সভায় অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন- বাকৃবি'তে বিভিন্ন সংগঠনের পাশাপাশি রোভার স্কাউট তাদের পড়াশুনার পাশাপাশি সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে এবং নিজেদের যোগ্যতম নাগরিক হিসেবে দায়িত্ব পালন করছে। রোভার স্কাউটের কার্যক্রম আরো বেগবান করার জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত