ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সদর, পাবনা আনসার-ভিডিপি সদস্য-সদস্যাগণদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

আনসার ও ভিডিপি কার্যালয় সদর, পাবনার উদ্যোগে ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সদর, পাবনায় বৃক্ষরোপণ করা হয়। বুধবার (৩০শে সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় চাঁরা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা কমান্ড্যান্ট, মো: মাহবুবুর রহমান সরকার।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদর, পাবনা মো: ফরহাদ, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক, সদর, পাবনা, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা, সদর, পাবনা, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী ও পাবনা সদর পৌরসভার ওয়ার্ড দলনেতা ও দলনেত্রীগণরা উপস্থিত ছিলেন।

পাবনা জেলা কমান্ড্যান্ট বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ফলজ ও ঔষধি গাছের চাষে আনসার ও ভিডিপি'র সদস্য-সদস্যারাগণদের উৎসাহিত করতেই এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে থাকে। 

আরও বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করা, প্রাকৃতিক বিপর্যয়রোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুবজ দেশ গড়ে তোলা। বাহিনীর উপজেলা পর্যায়ে এই কার্যক্রম জোরালোভাবে পরিচালিত হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচির মূল দিক সমূহ চাঁরা বিতরণ ও বৃক্ষরোপণ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নিজস্ব কার্যালয়, ক্লাব-সমিতির প্রাঙ্গণ ও রাস্তার দুইপাশে ফলজ, বনজ এবং ঔষধি গাছের চাঁরা বৃক্ষরোপণ করা হয়। সাম্প্রতিক সময়ে পরিবেশ সুরক্ষার পাশাপাশি বিশেষ করে বজ্রপাতরোধে টেকসই পদক্ষেপ হিসেবে গুরুত্বপূর্ণ সড়কের পাশে প্রচুর পরিমাণে চাঁরা বৃক্ষরোপণ করা হয়। 

উপজেলা আনসার ও ভিডিপি সদর, পাবনার সদস্য-সদস্যাগণরা সরাসরি তৃণমূল পর্যায়ে এই সমাজ কল্যাণমূলক কার্যক্রমে অংশ নেন। বাহিনীর ইউনিটের নিজস্ব এলাকায় গাছ লাগানোর পাশাপাশি সাধারণ মানুষকেও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সদর, পাবনা আনসার-ভিডিপি সদস্য-সদস্যাগণদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত