ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ

কেন্দ্র ঘোষিত মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আক্কেলপুর পৌরসভার কলেজ বাজার এলাকায় গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আক্কেলপুর পৌর শাখা।

গণসংযোগকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মো. রিপন হোসেন এবং পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, দুর্নীতিমুক্ত ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। গণসংযোগের মাধ্যমে তারা স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

পৌর জামায়াতের সেক্রেটারি ও মেয়র প্রার্থী মো. রিপন হোসেন বলেন, “আমরা একটি নতুন সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি। নতুনভাবে আক্কেলপুর পৌরসভাকে গড়ে তুলতে আমরা জনগণের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

আক্কেলপুর কলেজ বাজারে জামায়াতের গণসংযোগ

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কেন্দ্র ঘোষিত মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে আক্কেলপুর পৌরসভার কলেজ বাজার এলাকায় গণসংযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আক্কেলপুর পৌর শাখা।

গণসংযোগকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান, পৌর জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মো. রিপন হোসেন এবং পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, দুর্নীতিমুক্ত ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। গণসংযোগের মাধ্যমে তারা স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

পৌর জামায়াতের সেক্রেটারি ও মেয়র প্রার্থী মো. রিপন হোসেন বলেন, “আমরা একটি নতুন সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখি। নতুনভাবে আক্কেলপুর পৌরসভাকে গড়ে তুলতে আমরা জনগণের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত