ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কুবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (সিওইউ মুনা) উদ্যোগে নবীন সদস্যদের বরণ করে নিতে ‘ডিপ্লোম্যাটস ইনডাকশন, ওয়েলকামিং দ্য জেনারেশন’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির দশম প্রজন্মের সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মঈনুল হাসান, ড. মো. আবু বকর ছিদ্দিকসহ সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে নবীন সদস্যদের সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, কার্যক্রম, মডেল ইউনাইটেড নেশনসের বিভিন্ন দিক, কূটনৈতিক চর্চা ও নেতৃত্ব বিকাশ বিষয়ে ধারণা দেওয়া হয়।

সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মঈনুল হাসান বলেন, “মডেল ইউনাইটেড নেশনস শিক্ষার্থীদের আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক বিষয়ে দক্ষ করে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম। নতুন সদস্যরা তাদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বগুণের মাধ্যমে সংগঠনটিকে আরও সমৃদ্ধ করবে বলে আমি আশাবাদী।”

সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির বলেন, “নবীন সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও কূটনৈতিক চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাদের সক্রিয় অংশগ্রহণে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।”

সংগঠনের সভাপতি তাহমিদ তাজওয়ার বলেন, “একটি সংগঠনের প্রাণশক্তি তার সদস্যরা। নতুন সদস্যদের অংশগ্রহণ ও উদ্যম সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সিওইউ মুনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কুবি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনের (সিওইউ মুনা) উদ্যোগে নবীন সদস্যদের বরণ করে নিতে ‘ডিপ্লোম্যাটস ইনডাকশন, ওয়েলকামিং দ্য জেনারেশন’ শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির দশম প্রজন্মের সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমদাদুল হক, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মঈনুল হাসান, ড. মো. আবু বকর ছিদ্দিকসহ সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে নবীন সদস্যদের সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, কার্যক্রম, মডেল ইউনাইটেড নেশনসের বিভিন্ন দিক, কূটনৈতিক চর্চা ও নেতৃত্ব বিকাশ বিষয়ে ধারণা দেওয়া হয়।

সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. মঈনুল হাসান বলেন, “মডেল ইউনাইটেড নেশনস শিক্ষার্থীদের আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনৈতিক বিষয়ে দক্ষ করে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম। নতুন সদস্যরা তাদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বগুণের মাধ্যমে সংগঠনটিকে আরও সমৃদ্ধ করবে বলে আমি আশাবাদী।”

সাধারণ সম্পাদক মেহেদী হাসান আবির বলেন, “নবীন সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও কূটনৈতিক চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাদের সক্রিয় অংশগ্রহণে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।”

সংগঠনের সভাপতি তাহমিদ তাজওয়ার বলেন, “একটি সংগঠনের প্রাণশক্তি তার সদস্যরা। নতুন সদস্যদের অংশগ্রহণ ও উদ্যম সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সিওইউ মুনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত