ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১০ জন মাদক পাচারকারী

কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য জানান।সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ২টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকাসহ ১০ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।তিনি বলেন, ‘জব্দকৃত আলামত ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।‘  এমএইচ/ ধ্রুবকন্ঠ

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১০ জন মাদক পাচারকারী