কক্সবাজারের টেকনাফে বিশেষ
অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড
বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৭ মে) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সী-বীচ
বিওপি’র
সদস্যরা মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হাজমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন
সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, হাজমপাড়া এলাকার একটি বসতবাড়িতে মিয়ানমারে পাচারের
উদ্দেশ্যে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ
ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনায় বিজিবির একটি আভিযানিক দল গভীর রাতে অভিযানের প্রস্তুতি
গ্রহণ করে।
পরবর্তীতে বুধবার ভোর আনুমানিক
সাড়ে ৪টার দিকে বিজিবি সদস্যরা হাজমপাড়া এলাকায় গোপনে কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং
সকাল সাড়ে ৫টার দিকে মোঃ ইসহাকের বসতঘর ও আশপাশের এলাকা ঘিরে ফেলে। এ সময় বিজিবির উপস্থিতি
টের পেয়ে ইসহাক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক
করতে সক্ষম হয়।
পরে আটক ব্যক্তির বসতঘরে তল্লাশি
চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার
করেন, মাদকগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করে ঘরে মজুদ রাখা হয়েছিল।
আটককৃত ব্যক্তি হলেন— মোঃ
ইসহাক (২৬), পিতা: মোঃ ইউনুস, মাতা: মৃত লায়লা বেগম, গ্রাম: হাজমপাড়া, টেকনাফ, কক্সবাজার।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায়
মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। বিজিবির দ্রুত, দক্ষ ও কৌশলগত
পদক্ষেপের ফলে মাদক পাচারের একটি অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানানো হয়।
আটককৃত আসামি ও জব্দকৃত ফেনসিডিল
টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন