ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

টেকনাফে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি আটক

ছবি: সংগৃহীত

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার): টেকনাফে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১২ মে) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।

রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : টেকনাফ ইয়াবা ৭ হাজার মাদককারবারি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১৩ মে ২০২৬

টেকনাফে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদককারবারি আটক

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম, টেকনাফ (কক্সবাজার): টেকনাফে প্রায় ৩৫ লক্ষ টাকা মূল্যের ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১২ মে) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।

রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত