ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে! ​নোসক ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর শাখার অধীনস্থ নোয়াখালী সরকারি কলেজ শাখার উদ্যোগে অনার্স ১ম বর্ষ (২০২৫-২০২৬ সেশন) এর নবীন শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ’ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​আজ সোমবার (১৩ জুলাই-২০২৬) সকাল ১০:০০ টায় নোয়াখালীর ঐতিহ্যবাহী ‘নোয়া কনভেনশন হল’-এ প্রায় ১২০০ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল কাদের আল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাদ্দাম।

​প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বর্তমান উচ্চশিক্ষা ব্যবস্থার সংকট তুলে ধরে বলেন, "বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয় একটি বেকার তৈরির কারখানায় পরিণত হয়েছে। এই বৃত্ত থেকে বের হয়ে আসতে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি নিজ উদ্যোগে ‘স্কিল ডেভেলপ’ করতে হবে। বিশেষ করে আইটি (IT) বিভাগে দক্ষ হয়ে ওঠা বর্তমান যুগের প্রধান দাবি।"

​তিনি নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করে আরও বলেন, "কেবল বস্তুবাদী শিক্ষা সমাজকে সম্পূর্ণ বদলে দিতে পারে না। আমাদের মেধার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তা না হলে দেশ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও খুনের মতো অপরাধগুলো নির্মূল করা সম্ভব নয়। শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্রশিবির নিয়মিত নানামুখী কর্মশালার আয়োজন করছে।"

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নোয়াখালী শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব এবং নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির জনাব ইসহাক খন্দকার। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনটির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শেষ অংশে আগত নবীন শিক্ষার্থীদের ফুল ও বিশেষ উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের ক্যারিয়ার গঠনে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে! ​নোসক ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত