ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ৩ প্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি

ছবি : সংগৃহীত

মাদারীপুরের ২টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হওয়ায় প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দল থেকে বহিষ্কৃতরা হলেন- মাদারীপুর- (শিবচর) আসনের স্বতন্ত্র প্রার্থী শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান মোল্লা। তিনি প্রথমে বিএনপির মনোনয়ন পেলেও নানান বিতর্কে বাদ পড়লে প্রার্থী বদল করা হয়। একই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ২০১৮ সালে বিএনপির প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু। এছাড়া মাদারীপুর- আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ২০১৮ সালে বিএনপির প্রার্থী মিল্টন বৈদ্য।

কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বহিষ্কার আদেশের প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যায়, একই সঙ্গে সারা দেশের মোট ৫৭ জন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে বিএনপির এসব নেতাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : বিএনপি মাদারীপুর

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ৩ প্রার্থীকে বহিষ্কার করেছে বিএনপি

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

মাদারীপুরের ২টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হওয়ায় প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দল থেকে বহিষ্কৃতরা হলেন- মাদারীপুর- (শিবচর) আসনের স্বতন্ত্র প্রার্থী শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান মোল্লা। তিনি প্রথমে বিএনপির মনোনয়ন পেলেও নানান বিতর্কে বাদ পড়লে প্রার্থী বদল করা হয়। একই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ২০১৮ সালে বিএনপির প্রার্থী সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু। এছাড়া মাদারীপুর- আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ২০১৮ সালে বিএনপির প্রার্থী মিল্টন বৈদ্য।

কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বহিষ্কার আদেশের প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যায়, একই সঙ্গে সারা দেশের মোট ৫৭ জন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে বিএনপির এসব নেতাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত