ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রায় ২১ বছর পর সিলেট সফরে এসেছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  বিমানবন্দর থেকে বিএনপির লাল-সবুজ বাসে তিনি নগরের উদ্দেশে রওনা দেন।

সিলেটে পৌঁছে প্রথমে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি এরপর তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।

দুই ওলির মাজার জিয়ারত শেষে রাত ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের বাবার বাড়িতে যাবেন তারেক রহমান। সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে দলীয় সূত্র জানিয়েছে। শ্বশুরবাড়িতে তিনি প্রায় এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করবেন। রাতে তিনি নগরের বিমানবন্দর সড়কে অবস্থিত পাঁচ তারকা হোটেলগ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’- রাত্রিযাপন করবেন।

বিএনপি সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেলে ১৩০ জন অরাজনৈতিক তরুণদের নিয়ে আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর বেলা ১১টার দিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন এবং সেখানে ভাষণ দেবেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : তারেক রহমান সিলেট হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রায় ২১ বছর পর সিলেট সফরে এসেছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  বিমানবন্দর থেকে বিএনপির লাল-সবুজ বাসে তিনি নগরের উদ্দেশে রওনা দেন।

সিলেটে পৌঁছে প্রথমে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি এরপর তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এর আগে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি ঢাকার গুলশানের বাসভবন থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন।

দুই ওলির মাজার জিয়ারত শেষে রাত ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে স্ত্রী জুবাইদা রহমানের বাবার বাড়িতে যাবেন তারেক রহমান। সেখানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে দলীয় সূত্র জানিয়েছে। শ্বশুরবাড়িতে তিনি প্রায় এক থেকে দেড় ঘণ্টা অবস্থান করবেন। রাতে তিনি নগরের বিমানবন্দর সড়কে অবস্থিত পাঁচ তারকা হোটেলগ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’- রাত্রিযাপন করবেন।

বিএনপি সূত্র জানায়, আগামী বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় গ্র্যান্ড সিলেট হোটেলে ১৩০ জন অরাজনৈতিক তরুণদের নিয়ে আয়োজিত একটি মতবিনিময় সভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর বেলা ১১টার দিকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে তিনি আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করবেন এবং সেখানে ভাষণ দেবেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এসব তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত