ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ডুবে যাওয়া বাল্কহেড থেকে উদ্ধার দুই শ্রমিকের মরদেহ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া বাল্কহেডের ঘটনায় নিখোঁজ দুই শ্রমিক জহিরুল ইসলাম ও হাসানের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর থেকে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ-পুলিশ এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বিকেল সাড়ে তিনটায় স্থানীয় বেসরকারি ডুবুরি দলও উদ্ধার অভিযানে অংশ নেন। পৌনে চারটায় ডুবে যাওয়া বাল্কহেডের ইঞ্জিন রুমের তলা থেকে একে একে জহিরুল ও হাসানের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ দুটি পাগলা নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, দুর্ঘটনার দায়ে লঞ্চটি আটক করে রাজধানীর সদরঘাটে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : দুই শ্রমিক লঞ্চ বাল্কহেড

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ৩১ মে ২০২৬

ডুবে যাওয়া বাল্কহেড থেকে উদ্ধার দুই শ্রমিকের মরদেহ

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া বাল্কহেডের ঘটনায় নিখোঁজ দুই শ্রমিক জহিরুল ইসলাম ও হাসানের লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর থেকে নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ-পুলিশ এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বিকেল সাড়ে তিনটায় স্থানীয় বেসরকারি ডুবুরি দলও উদ্ধার অভিযানে অংশ নেন। পৌনে চারটায় ডুবে যাওয়া বাল্কহেডের ইঞ্জিন রুমের তলা থেকে একে একে জহিরুল ও হাসানের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ দুটি পাগলা নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন জানান, দুর্ঘটনার দায়ে লঞ্চটি আটক করে রাজধানীর সদরঘাটে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত