লাইভ টিভি সম্প্রচারে আসলে এটি হবে দেশের ৪৩তম স্যাটেলাইট টেলিভিশন এবং সংবাদভিত্তিক ১১তম টিভি। বর্তমানে অনুমোদিত ৫৯টি টেলিভিশন চ্যানেলের মধ্যে ৪২টি সম্প্রচারে রয়েছে। এর মধ্যে সরকারি টেলিভিশন চারটি।
জানা গেছে, মিনার্ভা মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করবে লাইভ টিভি। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে থাকছেন তালাত মামুন। তিনি এর আগে জনপ্রিয় সংবাদভিত্তিক গণমাধ্যম ‘চ্যানেল টোয়েন্টিফোর’-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
জানা গেছে, প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় হচ্ছে রাজধানীর মিডিয়াপাড়া হিসেবে পরিচিত কারওয়ান বাজার-সংলগ্ন কাজী নজরুল ইসলাম এভিনিউয়ে। এরই মধ্যে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে রাজধানীর গুলশানে ক্যাম্প অফিসের মাধ্যমে প্রস্তুতিমূলক কাজ করছেন নতুন এই চ্যানেলের সঙ্গে যুক্তরা।
সূত্র বলছে, টেলিভিশন সম্প্রচারে আসার আগে প্রতিষ্ঠানটি অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে। অনলাইনে রুচিশীল সংবাদ ও কনটেন্ট উপহার দিতে চায় লাইভ টিভি। এ জন্য খুব শিগগিরই অনলাইন, টেলিভিশন ও সারা দেশে প্রতিনিধি নিয়োগের সার্কুলার দেবে প্রতিষ্ঠানটি।
দেশে সম্প্রচারে আসা সর্বশেষ সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ‘স্টার নিউজ’। কয়েক মাস পরীক্ষামূলক সম্প্রচারে থাকার পর চলতি বছরের ২০ জানুয়ারি স্টার নিউজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
স্টার
নিউজ ছাড়াও বর্তমানে দেশে সম্প্রচারে থাকা সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম
সময় টিভি, চ্যানেল টোয়েন্টিফোর, একাত্তর টিভি, যমুনা টেলিভিশন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন,
নিউজ টোয়েন্টিফোর, ডিবিসি নিউজ, এটিএন নিউজ ও এখন টিভি। তবে সংবাদভিত্তিক নয় এমন অনেক
চ্যানেলও নিয়মিত সংবাদ বা বুলেটিন সম্প্রচার করে থাকে।
.png)
বুধবার, ২৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন