ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রঙ-তুলিতে "আমার চোখে বাংলাদেশ" আঁকল ছোট্ট সাফা

রঙের ক্যানভাসে নিজের কল্পনার বাংলাদেশ ফুটিয়ে তুলেছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট)-এর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে আয়শা সাফা।

আজ ২৫ সেপ্টেম্বর, শুক্রবার রাজধানীর ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় দেশের অন্যতম বৃহৎ শিশু চিত্রাঙ্কন উৎসব। 

সকাল ৯টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সাফা সহ ৫ থেকে ১২ বছর বয়সী শত শত শিশু অংশ নেয়। ছবিতে দেখা যায়, সাদা জামা পরিহিত ছোট্ট সাফা মেঝেতে বসে মনোযোগ দিয়ে তার ছবিতে রঙ করছে। তার আঁকা ছবিতে বাংলাদেশের গ্রামীণ জীবন, প্রকৃতি, কৃষক ও লাল-সবুজের পতাকা ফুটে উঠেছে, যা সবার নজর কেড়েছে।

অনুষ্ঠানের আয়োজক জেসিআই ঢাকা ওয়েস্ট (JCI Dhaka West)। তাদের বার্তা ছিল - "Different Backgrounds. Different Abilities. One Canvas. One Future."

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, (এমপি) তিনি শিশুদের আঁকা ছবি ঘুরে দেখেন এবং শিশুদের সৃজনশীল বিকাশে এমন আয়োজনের প্রশংসা করেন।

আয়োজকরা জানান, সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের একই প্ল্যাটফর্মে প্রতিভা বিকাশের সুযোগ করে দিতেই তাদের এই আয়োজন।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

রঙ-তুলিতে "আমার চোখে বাংলাদেশ" আঁকল ছোট্ট সাফা

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রঙের ক্যানভাসে নিজের কল্পনার বাংলাদেশ ফুটিয়ে তুলেছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ (বুয়েট)-এর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী উম্মে আয়শা সাফা।

আজ ২৫ সেপ্টেম্বর, শুক্রবার রাজধানীর ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় দেশের অন্যতম বৃহৎ শিশু চিত্রাঙ্কন উৎসব। 

সকাল ৯টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সাফা সহ ৫ থেকে ১২ বছর বয়সী শত শত শিশু অংশ নেয়। ছবিতে দেখা যায়, সাদা জামা পরিহিত ছোট্ট সাফা মেঝেতে বসে মনোযোগ দিয়ে তার ছবিতে রঙ করছে। তার আঁকা ছবিতে বাংলাদেশের গ্রামীণ জীবন, প্রকৃতি, কৃষক ও লাল-সবুজের পতাকা ফুটে উঠেছে, যা সবার নজর কেড়েছে।

অনুষ্ঠানের আয়োজক জেসিআই ঢাকা ওয়েস্ট (JCI Dhaka West)। তাদের বার্তা ছিল - "Different Backgrounds. Different Abilities. One Canvas. One Future."

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি, (এমপি) তিনি শিশুদের আঁকা ছবি ঘুরে দেখেন এবং শিশুদের সৃজনশীল বিকাশে এমন আয়োজনের প্রশংসা করেন।

আয়োজকরা জানান, সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের একই প্ল্যাটফর্মে প্রতিভা বিকাশের সুযোগ করে দিতেই তাদের এই আয়োজন।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত