ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মার্কেটিং স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে নিয়াজ এবং খোকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের 'মার্কেটিং স্পোর্টস ক্লাব'-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ১৭ তম ব্যাচের শিক্ষার্থী মো.নিয়াজ শফিক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ১৮ তম ব্যাচের রায়েদ মোহাম্মদ খোকা।   

সম্প্রতি ক্লাবের কো-মডারেটর মো. আল আমিন, মডারেটর অধ্যাপক মো. মাহাতী হাসান জুয়েল এবং মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।   

নতুন দায়িত্ব প্রাপ্তির পর অনুভূতি ব্যক্ত করে নবনির্বাচিত সভাপতি মো.নিয়াজ শফিক বলেন, "মার্কেটিং স্পোর্টস ক্লাবের মতো একটি সক্রিয় সংগঠনের দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। আমাদের প্রধান লক্ষ্য থাকবে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করা এবং বিভাগের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চমৎকার কিছু টুর্নামেন্ট আয়োজন করা।"

নবনিযুক্ত সাধারণ সম্পাদক রায়েদ মোহাম্মদ খোকা বলেন, "আমাদের ওপর আস্থা রেখে এই দায়িত্ব দেওয়ার জন্য সম্মানিত শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কমিটির সবাইকে সাথে নিয়ে আমরা বিভাগের ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত, সুশৃঙ্খল ও গতিশীল করতে একসঙ্গে কাজ করে যাব।"

নবগঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

সহ-সভাপতি: আফরিন জাহান রওনক (১৮তম ব্যাচ), মো.জামিল হোসেন নাহিম (১৭তম ব্যাচ) এবং মো. নাঈমুল ইসলাম (১৮তম ব্যাচ)।   

যুগ্ম সাধারণ সম্পাদক: মো. সাইফুল মিয়া (১৮তম ব্যাচ) এবং অঙ্কন কুমার সাহা (১৮তম ব্যাচ)।   

সাংগঠনিক সম্পাদক: সোহাগ হোসেন (১৯তম ব্যাচ)।কোষাধ্যক্ষ:মো.শাহরিয়ার ইসলাম সাইফ(১৯তম ব্যাচ)।

সাংস্কৃতিক সম্পাদক: মো. রিশাদ (১৯তম ব্যাচ)।   

কার্যনির্বাহী সদস্য: মো. ইয়াসির আহমেদ চৌধুরী (১৯তম ব্যাচ), মরিয়মের নেসা শান্তা (১৯তম ব্যাচ), ফারহানা আক্তার স্নিগ্ধা (১৯তম ব্যাচ), মো. মুস্তাফিজুর রহমান (২০তম ব্যাচ), মো. শাহরিয়ার কাদের প্লাবন (২০তম ব্যাচ), মো. জাহিন আলম (২০তম ব্যাচ), মো. আশিকুজ্জামান (২১তম ব্যাচ), মাহজুজা জান্নাত লামিয়া (২১তম ব্যাচ) এবং মো. আমিনুল ইসলাম তুহিন (২১তম ব্যাচ)।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মার্কেটিং স্পোর্টস ক্লাবের নতুন নেতৃত্বে নিয়াজ এবং খোকা

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত