ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

যারা নির্বাচন বানচাল করতে চায় জনগণ তাদের প্রতিহত করবে : আমীর খসরু

ছবি: সংগৃহীত

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, যারা ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন বানচাল করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পতেঙ্গা এলাকায় ৪১নং ওয়ার্ড চরবস্তি, বিজয়নগর, ফুলছরি পাড়া, নিজাম মার্কেট দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। সময় বিপুলসংখ্যক নেতাকর্মী, সাধারণ জণগণ, নারী, তরুণ অংশ গ্রহণে জনসমুদ্র পরিণত হয়।
 
তিনি বলেন, ‘জনগণ আজ উৎফুল্ল, আনন্দিত। দীর্ঘ ১৫ বছর পর মানুষ ভোট দিতে পারছে। তাদের সংসদ নির্বাচন করতে পারছে, তারা সরকার নির্বাচনের সুযোগ পেয়েছে। নির্বাচিত সরকার জনগণের কাছে সচ্ছলতা জবাবদিহিতা থাকবে। সবচেয়ে বড় আনন্দ বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে, জনগণ তাদের মালিকানা ফিরে পাচ্ছে। গণতান্ত্রিক পরিবেশে নির্দ্বিধায় মানুষ থাকতে পারবে, নির্ভয়ে জীবনযাপন করতে পারবে

তিনি আরও বলেন, ‘বিগত সরকারের আমলে মানুষ কষ্ট পেয়েছে। দ্রব্যমূল্যের দাম বেড়েছে, জীবনের নিরাপত্তা ছিল না। তারা আশা করছে নির্বাচিত সরকার এলে আবার স্বাভাবিক জীবন ফিরে পাবে। নাগরিক জীবন, নাগরিক অধিকার ফিরে পাবে। সবার মাঝে উৎফুল্লতা দেখা যাচ্ছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : আমীর খসরু নির্বাচন বিএনপি স্থায়ী কমিটি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

যারা নির্বাচন বানচাল করতে চায় জনগণ তাদের প্রতিহত করবে : আমীর খসরু

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন, যারা ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন বানচাল করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পতেঙ্গা এলাকায় ৪১নং ওয়ার্ড চরবস্তি, বিজয়নগর, ফুলছরি পাড়া, নিজাম মার্কেট দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। সময় বিপুলসংখ্যক নেতাকর্মী, সাধারণ জণগণ, নারী, তরুণ অংশ গ্রহণে জনসমুদ্র পরিণত হয়।
 
তিনি বলেন, ‘জনগণ আজ উৎফুল্ল, আনন্দিত। দীর্ঘ ১৫ বছর পর মানুষ ভোট দিতে পারছে। তাদের সংসদ নির্বাচন করতে পারছে, তারা সরকার নির্বাচনের সুযোগ পেয়েছে। নির্বাচিত সরকার জনগণের কাছে সচ্ছলতা জবাবদিহিতা থাকবে। সবচেয়ে বড় আনন্দ বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে, জনগণ তাদের মালিকানা ফিরে পাচ্ছে। গণতান্ত্রিক পরিবেশে নির্দ্বিধায় মানুষ থাকতে পারবে, নির্ভয়ে জীবনযাপন করতে পারবে

তিনি আরও বলেন, ‘বিগত সরকারের আমলে মানুষ কষ্ট পেয়েছে। দ্রব্যমূল্যের দাম বেড়েছে, জীবনের নিরাপত্তা ছিল না। তারা আশা করছে নির্বাচিত সরকার এলে আবার স্বাভাবিক জীবন ফিরে পাবে। নাগরিক জীবন, নাগরিক অধিকার ফিরে পাবে। সবার মাঝে উৎফুল্লতা দেখা যাচ্ছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত