সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুণগত নিশ্চয়তা সেল (IQAC) কনফারেন্স রুমে IQAC-এর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক আনিছুর রহমান। এতে সভাপতিত্ব করেন IQAC-এর পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা কামাল নাসির। অনুষ্ঠান পরিচালনা করেন IQAC-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. কানিজ মরিয়ম আক্তার, মেকানিক্যাল অ্যান্ড অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল মাহমুদ এবং ব্যবস্থাপনা ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরা অংশ নেন।
দিনব্যাপী প্রশিক্ষণে BAC অ্যাক্রেডিটেশনের জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো ও সহায়তা, কোর্স আউটলাইন প্রস্তুতি, কোর্স ফাইল সংরক্ষণ, CLO/PLO সংশোধন, মূল্যায়ন কৌশল এবং গুণগত নিশ্চয়তা (QA) কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
দুপুরে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর কোর্স আউটলাইন প্রস্তুতের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পরে প্রশ্নোত্তর ও গুণগত নিশ্চয়তা (QA) সেশন এবং সমাপনী পর্বের মধ্য দিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়।
.png)
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন