ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক লাইব্রেরির উপ-গ্রন্থাগারিক, শিক্ষার্থীদের ক্ষোভ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে কেন্দ্রীয় লাইব্রেরি ও ইনফরমেশন সেন্টারের উপ-গ্রন্থাগারিক মো. মামদুদুর রহমানকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়োগের ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) তাকে এ পদে নিয়োগ দেওয়া হয় বলে জানা গেছে।

শারীরিক শিক্ষা বিভাগের মতো শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত একটি বিভাগের দায়িত্ব একজন কর্মকর্তাকে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে গ্রন্থাগারিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানকে। 

বেগম রোকেয়া ইউনিভার্সিটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের (ব্রুসা) সভাপতি মনিবুর রহমান মিতু বলেন, আগে এ বিভাগের পরিচালক হিসেবে অধ্যাপক, সহযোগী অধ্যাপক কিংবা উপাচার্য দায়িত্ব পালন করেছেন। সেখানে একজন সাধারণ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে শারীরিক শিক্ষা বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

তিনি আরও বলেন, আন্তঃবিভাগীয় খেলাধুলা আয়োজন ও শৃঙ্খলা রক্ষায় এ নিয়োগ কতটা কার্যকর হবে, তা নিয়ে আমরা সন্দিহান। প্রশাসনের এ সিদ্ধান্ত পরিবর্তন করে একজন দায়িত্বশীল শিক্ষককে পদটিতে নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।

বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, শিক্ষার্থী সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি দপ্তরে লাইব্রেরির উপ-গ্রন্থাগারিককে দায়িত্ব দেওয়া বিচক্ষণ সিদ্ধান্ত নয়। খেলাধুলার সময় কোনো বিশৃঙ্খলা হলে এর দায় প্রশাসনকেই নিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, এই পদগুলো মূলত কর্মকর্তাদের জন্যই। কর্মকর্তা দায়িত্ব ভালোভাবে পালন করতে না পারলে পরবর্তীতে কোনো শিক্ষককে এ পদে নিয়োগ দেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক লাইব্রেরির উপ-গ্রন্থাগারিক, শিক্ষার্থীদের ক্ষোভ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে কেন্দ্রীয় লাইব্রেরি ও ইনফরমেশন সেন্টারের উপ-গ্রন্থাগারিক মো. মামদুদুর রহমানকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়োগের ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) তাকে এ পদে নিয়োগ দেওয়া হয় বলে জানা গেছে।

শারীরিক শিক্ষা বিভাগের মতো শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত একটি বিভাগের দায়িত্ব একজন কর্মকর্তাকে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে গ্রন্থাগারিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামানকে। 

বেগম রোকেয়া ইউনিভার্সিটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের (ব্রুসা) সভাপতি মনিবুর রহমান মিতু বলেন, আগে এ বিভাগের পরিচালক হিসেবে অধ্যাপক, সহযোগী অধ্যাপক কিংবা উপাচার্য দায়িত্ব পালন করেছেন। সেখানে একজন সাধারণ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে শারীরিক শিক্ষা বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

তিনি আরও বলেন, আন্তঃবিভাগীয় খেলাধুলা আয়োজন ও শৃঙ্খলা রক্ষায় এ নিয়োগ কতটা কার্যকর হবে, তা নিয়ে আমরা সন্দিহান। প্রশাসনের এ সিদ্ধান্ত পরিবর্তন করে একজন দায়িত্বশীল শিক্ষককে পদটিতে নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।

বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, শিক্ষার্থী সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি দপ্তরে লাইব্রেরির উপ-গ্রন্থাগারিককে দায়িত্ব দেওয়া বিচক্ষণ সিদ্ধান্ত নয়। খেলাধুলার সময় কোনো বিশৃঙ্খলা হলে এর দায় প্রশাসনকেই নিতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, এই পদগুলো মূলত কর্মকর্তাদের জন্যই। কর্মকর্তা দায়িত্ব ভালোভাবে পালন করতে না পারলে পরবর্তীতে কোনো শিক্ষককে এ পদে নিয়োগ দেওয়া হবে।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত