ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে জবির দ্বিতীয় গেটে যুবক আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় গেট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক যুবককে আটক করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের কক্ষে রাখা হয়। তাকে পুলিশের কাছে হস্তান্তরের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে, ওই সময় দ্বিতীয় গেট এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী অবস্থান করছিলেন। এ সময় এক যুবককে মুঠোফোনে অন্য একজনের সঙ্গে কথা বলতে শোনা যায়। উপস্থিত শিক্ষার্থীদের দাবি, তিনি ককটেল ও ব্যানার-পোস্টার নিয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশে ককটেল বিস্ফোরণ ও ব্যানার লাগানোর বিষয়ে কথা বলছিলেন।

বিষয়টি শুনতে পেয়ে কয়েকজন শিক্ষার্থী ওই যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটকের পর তার মুঠোফোন পরীক্ষা করে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ওই যুবকের একাধিক ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে দাবি করেন আটকের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা। তবে তার কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি বলে তারা জানান।

পরে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী ওই যুবককে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসেন। সেখানে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের কক্ষে রাখা হয়।

ঘটনার পর ওই যুবককে পুলিশের কাছে হস্তান্তরের জন্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য শের আলী বলেন, “আমরা ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলাম। তখন দেখলাম, একজন ছেলে ফোনে কাউকে বলছে—আশপাশে কেউ নেই, ককটেল ও পোস্টার নিয়ে আসতে। এটা শুনে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তার ফোনে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন মিছিলের ভিডিও পাওয়া যায়। আমরা পুলিশকে জানিয়েছি। তারা আসছে, তাদের হাতে তাকে হস্তান্তর করা হবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এরপর থেকে নিষিদ্ধ সংগঠনটির কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগ বিভিন্ন সময় আলোচনায় এসেছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে জবির দ্বিতীয় গেটে যুবক আটক

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত