ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মাকে খুশি করতে হেলিকপ্টারে চড়িয়ে আকাশ ঘুরলেন ছেলে

ছবি: সংগৃহীত

কোনো কিছুতেই মা-বাবার ঋণ শোধ করা সম্ভব নয়। তবু অনেকেই তাদের খুশি করতে নানা ধরনের কার্যক্রম করে থাকেন। তেমনি মাকে সম্মান ও তার স্বপ্ন পূরণের জন্য তার ছেলে তাকে হেলিকপ্টারে ঘুরিয়েছেন। 

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের চরঘারমোড়া এলাকায় এই ঘটনাটি ঘটিয়েছে। ওই এলাকার বাগানবাড়ি হেলিপ্যাড থেকে হেলিকপ্টার উড্ডয়ন করে নারায়ণগঞ্জ ঘুরে আবার সেখানেই অবতরণ করা হয়। 

মোহাম্মদ হাসান মিয়া খোকন বন্দরের চরঘারমোড়া এলাকার মৃত সালামত উল্লাহর ছেলে। তিনি একজন প্রবাসী। সিঙ্গাপুরে তার ব্যবসা-বাণিজ্য রয়েছে। ২০২৪ সালে দেশের বাইরে সর্বোচ্চ রেমিট্যান্স করদাতা হিসেবে সিআইপি পদক লাভ করেছিলেন তিনি।

মোহাম্মদ হাসান মিয়া খোকন বলেন, ‘মাকে সম্মান ও তার স্বপ্ন পূরণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমার বাবা অনেক আগেই মারা গেছেন। বাবা মারা যাওয়ার পর থেকেই আমাদের প্রতিষ্ঠিত হওয়ার পেছনে মায়ের অনেক অবদান রয়েছে। মা আমাদের অনেক কষ্ট করে বড় করেছে। মাকে সম্মানিত করা উচিত। এটা করলে আমাকে অন্যরাও অনুকরণ করবে। তার জন্মদিনকে সামনে রেখে এই আয়োজন করা হয়েছে।‘

তিনি বলেন, ‘মা এই এলাকা থেকেই বড় হয়েছে। আর তার এই এলাকাটা ওপর থেকে ঘুরে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এতে আমার মা কী পরিমাণ খুশি হয়েছেন, সেটা বলে বোঝাতে পারব না। পাশাপাশি আমার পরিবারের সদস্যরা হেলিকপ্টার ঘুরেছেন।‘

চরঘারমোড়া মসজিদ ও পঞ্চায়েত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, মোহাম্মদ হাসান মিয়া খোকন তার মাকে অনেক সম্মান করে থাকেন। তার মাকে খুশি করার জন্যই তিনি এই উদ্যোগ নিয়েছেন। তার এই প্রচেষ্টা অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : হেলিকপ্টার ছেলে

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ০১ মে ২০২৬

মাকে খুশি করতে হেলিকপ্টারে চড়িয়ে আকাশ ঘুরলেন ছেলে

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

কোনো কিছুতেই মা-বাবার ঋণ শোধ করা সম্ভব নয়। তবু অনেকেই তাদের খুশি করতে নানা ধরনের কার্যক্রম করে থাকেন। তেমনি মাকে সম্মান ও তার স্বপ্ন পূরণের জন্য তার ছেলে তাকে হেলিকপ্টারে ঘুরিয়েছেন। 

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দরের চরঘারমোড়া এলাকায় এই ঘটনাটি ঘটিয়েছে। ওই এলাকার বাগানবাড়ি হেলিপ্যাড থেকে হেলিকপ্টার উড্ডয়ন করে নারায়ণগঞ্জ ঘুরে আবার সেখানেই অবতরণ করা হয়। 

মোহাম্মদ হাসান মিয়া খোকন বন্দরের চরঘারমোড়া এলাকার মৃত সালামত উল্লাহর ছেলে। তিনি একজন প্রবাসী। সিঙ্গাপুরে তার ব্যবসা-বাণিজ্য রয়েছে। ২০২৪ সালে দেশের বাইরে সর্বোচ্চ রেমিট্যান্স করদাতা হিসেবে সিআইপি পদক লাভ করেছিলেন তিনি।

মোহাম্মদ হাসান মিয়া খোকন বলেন, ‘মাকে সম্মান ও তার স্বপ্ন পূরণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমার বাবা অনেক আগেই মারা গেছেন। বাবা মারা যাওয়ার পর থেকেই আমাদের প্রতিষ্ঠিত হওয়ার পেছনে মায়ের অনেক অবদান রয়েছে। মা আমাদের অনেক কষ্ট করে বড় করেছে। মাকে সম্মানিত করা উচিত। এটা করলে আমাকে অন্যরাও অনুকরণ করবে। তার জন্মদিনকে সামনে রেখে এই আয়োজন করা হয়েছে।‘

তিনি বলেন, ‘মা এই এলাকা থেকেই বড় হয়েছে। আর তার এই এলাকাটা ওপর থেকে ঘুরে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এতে আমার মা কী পরিমাণ খুশি হয়েছেন, সেটা বলে বোঝাতে পারব না। পাশাপাশি আমার পরিবারের সদস্যরা হেলিকপ্টার ঘুরেছেন।‘

চরঘারমোড়া মসজিদ ও পঞ্চায়েত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, মোহাম্মদ হাসান মিয়া খোকন তার মাকে অনেক সম্মান করে থাকেন। তার মাকে খুশি করার জন্যই তিনি এই উদ্যোগ নিয়েছেন। তার এই প্রচেষ্টা অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত