Noakhali Youth for Change (NYC) এর উদ্যোগে আয়োজিত “বারাকাহ ঈদ সামগ্রী বিতরণ প্রোগ্রাম ২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আয়োজিত এই মানবিক কর্মসূচির মাধ্যমে মোট ১৫০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানটি ১৮ মার্চ ২০২৬, দুপুর ২:০০টায়, আল ফারুক একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। নির্ধারিত তালিকার ভিত্তিতে উপকারভোগীদের নির্বাচন করে অত্যন্ত সুশৃঙ্খল ও সম্মানজনক পরিবেশে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। ১৫০ টি পরিবারের ঈদ সামগ্রীতে একাধিক পদের সেমাই, নুডলস, গুড়ো দুধ, চিনি এবং মুরি দেয়া হয়।
প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার আমির ইসহাক খন্দকার, আল ফারুক একাডেমির শিক্ষক মাওলানা ইউছুপ এবং Noakhali Youth for Change এর কো-অর্ডিনেটর এবং ডাকসুর কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনির। আনাস ইবনে মুনির বলেন, নোয়াখালী জেলা বাংলাদেশের ধনীতম জেলা হলেও আয় বৈষম্যের কারনে এখানে দারিদ্রের হার অনেক উচ্চ। ইসহাক খন্দকার বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত এধরণের জনসেবামূলক কাজগুলো বেশী বেশী করা।
উক্ত কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন সকল স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে।
.png)
রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন