নোয়াখালীতে শহীদ প্রেসিডেন্ট
জিয়াউর রহমান, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো সহ
একাত্তরের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের
রুহের মাগফেরাত কামনায় এবং আহত ব্যক্তিদের সুস্থতা, সফলতা ও রাজনৈতিক কল্যাণ কামনায়
দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ছাত্রদল।
শুক্রবার (৮ মে) বাদ জুমা নোয়াখালী
জেলা জামে মসজিদে জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের
অংশগ্রহণে আয়োজিত এ দোয়া মাহফিলে নোয়াখালী চার আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান,
কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সহ জেলা বিএনপির সকল নেতাকর্মীর
সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র
পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি
পরিবারের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে ছাত্রদল সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও
দলের সকল আন্দোলন-সংগ্রামে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত
করেন।
দোয়া মাহফিলে নোয়াখালী জেলা
ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান সহ স্থানীয় বিএনপি
ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : জিয়াউর রহমান ছাত্রদল খালেদা জিয়া নোয়াখালী
.png)
শনিবার, ০৯ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন