ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ছাত্রসংসদ কক্ষে ধর্মীয় মূল্যবোধ তুলে ধরতে কালিমা সংবলিত প্লেকার্ড স্থাপন ছাত্রদলের

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রসংসদ কক্ষে একটি কালিমা সংবলিত প্লেকার্ড স্থাপন করা হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় সচেতনতা ও মূল্যবোধের ইতিবাচক আলোচনার সুযোগ তৈরি করেছে।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১২ টায় নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্শিদুর রহমান রায়হানের নেতৃত্বে ছাত্র সংসদ কক্ষে আরবি কালিমা সংবলিত প্লেকার্ড স্থাপন করার উদ্যোগ নেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা যায়, সম্প্রতি কক্ষটিতে আরবি কালিমা সম্বলিত একটি প্লেকার্ড টানানো হয়, যা অনেক শিক্ষার্থীকে ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে আরও সচেতন হতে উৎসাহিত করেছে। বিষয়টি ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ ও ভাবনামূলক আলোচনার পরিবেশ সৃষ্টি করে।

কয়েকজন শিক্ষার্থী জানান, শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা থাকা ইতিবাচক দিক হিসেবে দেখা উচিত। তারা মনে করেন, পড়াশোনার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি শ্রদ্ধা শিক্ষার্থীদের চরিত্র গঠনে সহায়ক।

এবিষয়ে জানতে চাইলে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্শিদুর রহমান রায়হান জানান, ‘রাজনৈতিক নেতাদের ছবি টাঙানোর সংস্কৃতি থেকে বের হয়ে এসে সংসদ ভবন থেকে শুরু করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পবিত্র কালিমা খচিত প্লে কার্ড স্থাপনের যে অনন্য দৃষ্টান্ত দেখিয়েছেন সে পথ অনুসরণ করে আমরা ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে কলেজের ছাত্র সংসদ হলরুমে প্লেকার্ড স্থাপনের এই উদ্যোগ গ্রহণ করি। আশা করছি ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ ও ভাবনামূলক আলোচনার পরিবেশ সৃষ্টি হবে’।

এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ আবদুল্লাহ সাবিদ, যুগ্ম সম্পাদক রিয়াজ ও শাওন, সহসভাপতি শুভ ও ইয়াসিন ও সহসাংগঠনিক সম্পাদক , তুহিন সহ আরো অনেকে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

ছাত্রসংসদ কক্ষে ধর্মীয় মূল্যবোধ তুলে ধরতে কালিমা সংবলিত প্লেকার্ড স্থাপন ছাত্রদলের

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রসংসদ কক্ষে একটি কালিমা সংবলিত প্লেকার্ড স্থাপন করা হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় সচেতনতা ও মূল্যবোধের ইতিবাচক আলোচনার সুযোগ তৈরি করেছে।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১২ টায় নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্শিদুর রহমান রায়হানের নেতৃত্বে ছাত্র সংসদ কক্ষে আরবি কালিমা সংবলিত প্লেকার্ড স্থাপন করার উদ্যোগ নেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

জানা যায়, সম্প্রতি কক্ষটিতে আরবি কালিমা সম্বলিত একটি প্লেকার্ড টানানো হয়, যা অনেক শিক্ষার্থীকে ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ সম্পর্কে আরও সচেতন হতে উৎসাহিত করেছে। বিষয়টি ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ ও ভাবনামূলক আলোচনার পরিবেশ সৃষ্টি করে।

কয়েকজন শিক্ষার্থী জানান, শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা ও মূল্যবোধের চর্চা থাকা ইতিবাচক দিক হিসেবে দেখা উচিত। তারা মনে করেন, পড়াশোনার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি শ্রদ্ধা শিক্ষার্থীদের চরিত্র গঠনে সহায়ক।

এবিষয়ে জানতে চাইলে নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুর্শিদুর রহমান রায়হান জানান, ‘রাজনৈতিক নেতাদের ছবি টাঙানোর সংস্কৃতি থেকে বের হয়ে এসে সংসদ ভবন থেকে শুরু করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পবিত্র কালিমা খচিত প্লে কার্ড স্থাপনের যে অনন্য দৃষ্টান্ত দেখিয়েছেন সে পথ অনুসরণ করে আমরা ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে কলেজের ছাত্র সংসদ হলরুমে প্লেকার্ড স্থাপনের এই উদ্যোগ গ্রহণ করি। আশা করছি ক্যাম্পাসে একটি শান্তিপূর্ণ ও ভাবনামূলক আলোচনার পরিবেশ সৃষ্টি হবে’।

এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ আবদুল্লাহ সাবিদ, যুগ্ম সম্পাদক রিয়াজ ও শাওন, সহসভাপতি শুভ ও ইয়াসিন ও সহসাংগঠনিক সম্পাদক , তুহিন সহ আরো অনেকে।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত