ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাকৃবিতে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা: আর্জেন্টিনা ও ব্রাজিলের যৌথ পতাকা র‍্যালি

‎শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। আর এই বিশ্বমঞ্চের উন্মাদনা ছুঁয়ে গেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসকেও। এরই ধারাবাহিকতায় ক্যাম্পাসজুড়ে এক আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক গোষ্ঠীর শিক্ষার্থীরা।

‎শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হল থেকে এই মিছিলটি শুরু হয়। প্রথম দিকে মিছিলটিতে শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কম থাকলেও, সময়ের সাথে ফুটবলপ্রেমী শিক্ষার্থীরা এসে এতে একেএকে যোগ দেন। ধীরে ধীরে মিছিলটি এক বিশাল ছাত্র সমাবেশে রূপ নেয়। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেআর মার্কেটে গিয়ে এই আনন্দ মিছিলটি শেষ হয়।

‎বড় পর্দায় খেলা দেখার দাবি:

‎মিছিলে অংশগ্রহণকারী ব্রাজিল সমর্থক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌফিক হাসান বলেন: ‎"অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয়েও যদি প্রশাসন থেকে বড় পর্দায় এবারের বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো দেখানোর সুযোগ করে দেওয়া হতো, তবে খুবই ভালো হতো। আমরা সবাই মিলে আরও আনন্দের সাথে এবারের ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে পারতাম।"

‎ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ:

‎অন্যদিকে, আর্জেন্টিনার সমর্থক ও মাওলানা ভাসানী হলের শিক্ষার্থী জিহাদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন: ‎"বিশ্বকাপ ফুটবলের জন্য এখন প্রতিটা হলে একরকম উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই সুন্দর সময়টাকে আরও উপভোগ্য ও স্মরণীয় করে রাখতেই আমরা এই আনন্দ মিছিলের আয়োজন করেছি।"

এছাড়াও‎মিছিলে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা জানান, হলের এই আনন্দ-উচ্ছ্বাস বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত বজায় থাকবে, এবং খুব সুন্দর ভাবে এবারের ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে পারব।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৩ জুন ২০২৬

বাকৃবিতে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা: আর্জেন্টিনা ও ব্রাজিলের যৌথ পতাকা র‍্যালি

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

‎শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। আর এই বিশ্বমঞ্চের উন্মাদনা ছুঁয়ে গেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসকেও। এরই ধারাবাহিকতায় ক্যাম্পাসজুড়ে এক আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক গোষ্ঠীর শিক্ষার্থীরা।

‎শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হল থেকে এই মিছিলটি শুরু হয়। প্রথম দিকে মিছিলটিতে শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কম থাকলেও, সময়ের সাথে ফুটবলপ্রেমী শিক্ষার্থীরা এসে এতে একেএকে যোগ দেন। ধীরে ধীরে মিছিলটি এক বিশাল ছাত্র সমাবেশে রূপ নেয়। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেআর মার্কেটে গিয়ে এই আনন্দ মিছিলটি শেষ হয়।

‎বড় পর্দায় খেলা দেখার দাবি:

‎মিছিলে অংশগ্রহণকারী ব্রাজিল সমর্থক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌফিক হাসান বলেন: ‎"অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয়েও যদি প্রশাসন থেকে বড় পর্দায় এবারের বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো দেখানোর সুযোগ করে দেওয়া হতো, তবে খুবই ভালো হতো। আমরা সবাই মিলে আরও আনন্দের সাথে এবারের ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে পারতাম।"

‎ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ:

‎অন্যদিকে, আর্জেন্টিনার সমর্থক ও মাওলানা ভাসানী হলের শিক্ষার্থী জিহাদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন: ‎"বিশ্বকাপ ফুটবলের জন্য এখন প্রতিটা হলে একরকম উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই সুন্দর সময়টাকে আরও উপভোগ্য ও স্মরণীয় করে রাখতেই আমরা এই আনন্দ মিছিলের আয়োজন করেছি।"

এছাড়াও‎মিছিলে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা জানান, হলের এই আনন্দ-উচ্ছ্বাস বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত বজায় থাকবে, এবং খুব সুন্দর ভাবে এবারের ফুটবল বিশ্বকাপ উপভোগ করতে পারব।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত