ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বগুড়ায় ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

ছবি : সংগৃহীত

আজ ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীর দিনে বনানী কবরস্থানে আসেন তারেক রহমান।

তারেক রহমানের সঙ্গে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান তাঁর দুই মেয়ে জাহিয়া রহমান জাফিয়া রহমানও আসেন। আরও ছিলেন বিএনপি চেয়ারম্যানের স্ত্রী জুবাইদা রহমান কন্যা জাইমা রহমান।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়াতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো। পরে তাঁর মরদেহ ঢাকায় এনে বনানীতে দাফন করা হয়। কোকোর মৃত্যুবার্ষিকীতে এদিন সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এর আগে সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এতে তারেক রহমান উপস্থিত ছিলেন।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : তারেক রহমান মৃত্যুবার্ষিকী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ৩০ মে ২০২৬

বগুড়ায় ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

আজ ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীর দিনে বনানী কবরস্থানে আসেন তারেক রহমান।

তারেক রহমানের সঙ্গে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান তাঁর দুই মেয়ে জাহিয়া রহমান জাফিয়া রহমানও আসেন। আরও ছিলেন বিএনপি চেয়ারম্যানের স্ত্রী জুবাইদা রহমান কন্যা জাইমা রহমান।

২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়াতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো। পরে তাঁর মরদেহ ঢাকায় এনে বনানীতে দাফন করা হয়। কোকোর মৃত্যুবার্ষিকীতে এদিন সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। এর আগে সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা বনানী কবরস্থানে কোকোর কবর জিয়ারত করেন। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এতে তারেক রহমান উপস্থিত ছিলেন।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত