ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্তে নামছে দুদক

ছবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নীতিমালা অমান্য করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত ড. মো. ছাইফুল্লাহর নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইউজিসির নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

এ ঘটনায় অনুসন্ধানের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়।

দুদক চিঠিতে আগামী ৬ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ার সব নথিপত্র জমা দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলা হয়েছে। চাওয়া নথির মধ্যে রয়েছে বিভাগীয় চাহিদাপত্র, নিয়োগ বিজ্ঞপ্তি ও অনুমোদন, প্ল্যানিং কমিটির সুপারিশ, প্রার্থীদের নম্বর তালিকা, রিজেন্ট বোর্ডের অনুমোদন এবং সংশ্লিষ্ট প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য কাগজপত্র।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তামজিদ হোসেন চৌধুরী বলেন, আমারা দুদকের পাঠানো চিঠি পেয়েছি। চিঠিতে নিয়োগ প্রক্রিয়ার তথ্য চাওয়া হয়েছে। আমরা সেগুলো পাঠাব।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : শিক্ষক নিয়োগ তদন্ত নোবিপ্রবি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ০৩ জুন ২০২৬

নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ: তদন্তে নামছে দুদক

প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নীতিমালা অমান্য করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত ড. মো. ছাইফুল্লাহর নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইউজিসির নির্ধারিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

এ ঘটনায় অনুসন্ধানের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়।

দুদক চিঠিতে আগামী ৬ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ার সব নথিপত্র জমা দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলা হয়েছে। চাওয়া নথির মধ্যে রয়েছে বিভাগীয় চাহিদাপত্র, নিয়োগ বিজ্ঞপ্তি ও অনুমোদন, প্ল্যানিং কমিটির সুপারিশ, প্রার্থীদের নম্বর তালিকা, রিজেন্ট বোর্ডের অনুমোদন এবং সংশ্লিষ্ট প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদসহ অন্যান্য কাগজপত্র।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তামজিদ হোসেন চৌধুরী বলেন, আমারা দুদকের পাঠানো চিঠি পেয়েছি। চিঠিতে নিয়োগ প্রক্রিয়ার তথ্য চাওয়া হয়েছে। আমরা সেগুলো পাঠাব।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত