ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নির্বাচন ও গণভোটের নাগরিক তথ্যপত্র বিতরণে প্রশাসনের বিশেষ গণসংযোগ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের থানচি উপজেলা প্রশাসন প্রথম বারের মতো  নাগরিক তথ্যপত্রের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ০৭ জানুয়ারী বিকালে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল- ফয়সাল  নেতৃত্বে এ কর্মসূচির মাধ্যমে বাজার এলাকা, জনসমাগমস্থল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের অধিকার, ভোট প্রদান পদ্ধতি, নির্বাচনকালীন আচরণবিধি এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে নাগরিকদের করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল- ফয়সাল বলেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নাগরিকদের সচেতনতা অত্যন্ত জরুরি। তথ্যভিত্তিক এই লিফলেটের মাধ্যমে জনগণ নির্বাচন ও গণভোট সংক্রান্ত সঠিক ধারণা পাবে এবং দায়িত্বশীলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত হবে।

লিফরেট বিতরনে সময় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও দুর্গম এলাকাতেও এ ধরনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : নির্বাচনী গণসংযোগ গণভোট প্রশাসন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নির্বাচন ও গণভোটের নাগরিক তথ্যপত্র বিতরণে প্রশাসনের বিশেষ গণসংযোগ

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের থানচি উপজেলা প্রশাসন প্রথম বারের মতো  নাগরিক তথ্যপত্রের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ০৭ জানুয়ারী বিকালে  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল- ফয়সাল  নেতৃত্বে এ কর্মসূচির মাধ্যমে বাজার এলাকা, জনসমাগমস্থল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের অধিকার, ভোট প্রদান পদ্ধতি, নির্বাচনকালীন আচরণবিধি এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে নাগরিকদের করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল- ফয়সাল বলেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে নাগরিকদের সচেতনতা অত্যন্ত জরুরি। তথ্যভিত্তিক এই লিফলেটের মাধ্যমে জনগণ নির্বাচন ও গণভোট সংক্রান্ত সঠিক ধারণা পাবে এবং দায়িত্বশীলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত হবে।

লিফরেট বিতরনে সময় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও দুর্গম এলাকাতেও এ ধরনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত