ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

তাসকিনের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ফাহিম

ছবি : সংগৃহীত

বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানের ক্রিকেটার ফাহিম আশরাফ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম রয়েলসের হয়ে খেলতে এসেই বোলিংয়ে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েন ফাহিম আশরাফ।

বিপিএলে এক ইনিংসে একাধিকবার ৫ উইকেট নেওয়া তৃতীয় পেসার হলেন ফাহিম আশরাফ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ চট্টগ্রাম রয়েলসের বিপক্ষে ৩.৫ ওভারে ১৭ রানে নিয়েছেন ৫ উইকেট। এবার ফাহিম ৫ উইকেট নিয়েছেন রংপুর রাইডার্সের হয়ে।

এর আগে এ বছরের জানুয়ারিতে ফরচুন বরিশালের হয়ে এমন কীর্তি গড়েছিলেন পাকিস্তানি তারকা অলরাউন্ডার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩.১ ওভারে ৫ রানে নিয়েছিলেন ৭ উইকেট। ফাহিমের আগে তাসকিন আহমেদ, থিসারা পেরেরার বিপিএলে এক ইনিংসে দুইবার পাঁচ উইকেট নিয়েছেন।

তাসকিন, পেরেরাও এমন কীর্তি গড়েন দুটি আলাদা দলের হয়ে। এ বছরের জানুয়ারিতে মিরপুরে দুর্বার রাজশাহীর হয়ে ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নেন তাসকিন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার এই বোলিং বিপিএল ইতিহাসেই সেরা। এর আগে ২০১৬ বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে রাজশাহী কিংসের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন তাসকিন।

আর থিসারা পেরেরা ২০১৫ ও ২০১৯ সালে রংপুর রাইডার্স ও ঢাকা প্লাটুনের হয়ে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। ২০১৫ সালে পেরেরা খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। ২০১৯ সালে তার প্রতিপক্ষ ছিল কুমিল্লা ওয়ারিয়র্স।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : খেলা বিপিএল তাসকিন আহমেদ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

তাসকিনের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ফাহিম

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানের ক্রিকেটার ফাহিম আশরাফ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম রয়েলসের হয়ে খেলতে এসেই বোলিংয়ে ৫ উইকেট নিয়ে রেকর্ড গড়েন ফাহিম আশরাফ।

বিপিএলে এক ইনিংসে একাধিকবার ৫ উইকেট নেওয়া তৃতীয় পেসার হলেন ফাহিম আশরাফ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ চট্টগ্রাম রয়েলসের বিপক্ষে ৩.৫ ওভারে ১৭ রানে নিয়েছেন ৫ উইকেট। এবার ফাহিম ৫ উইকেট নিয়েছেন রংপুর রাইডার্সের হয়ে।

এর আগে এ বছরের জানুয়ারিতে ফরচুন বরিশালের হয়ে এমন কীর্তি গড়েছিলেন পাকিস্তানি তারকা অলরাউন্ডার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৩.১ ওভারে ৫ রানে নিয়েছিলেন ৭ উইকেট। ফাহিমের আগে তাসকিন আহমেদ, থিসারা পেরেরার বিপিএলে এক ইনিংসে দুইবার পাঁচ উইকেট নিয়েছেন।

তাসকিন, পেরেরাও এমন কীর্তি গড়েন দুটি আলাদা দলের হয়ে। এ বছরের জানুয়ারিতে মিরপুরে দুর্বার রাজশাহীর হয়ে ৪ ওভারে ১৯ রানে ৭ উইকেট নেন তাসকিন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার এই বোলিং বিপিএল ইতিহাসেই সেরা। এর আগে ২০১৬ বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে রাজশাহী কিংসের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন তাসকিন।

আর থিসারা পেরেরা ২০১৫ ও ২০১৯ সালে রংপুর রাইডার্স ও ঢাকা প্লাটুনের হয়ে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। ২০১৫ সালে পেরেরা খেলেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। ২০১৯ সালে তার প্রতিপক্ষ ছিল কুমিল্লা ওয়ারিয়র্স।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত