চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার
সরলা ফুলতলা এলাকায় অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের কারখানায় ভ্রাম্যমাণ
আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় পরিবেশ দূষণের দায়ে ৮ জনকে বিভিন্ন মেয়াদে
কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার ৪ আগস্ট রাত ৯টা
থেকে বুধবার ৫ আগস্ট রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের
প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ।
অভিযানকালে যথাযথ কর্তৃপক্ষের
অনুমোদন ছাড়াই পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর উপায়ে ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের
সত্যতা পাওয়া যায়। এ অপরাধে পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক আবু সাঈদের
প্রসিকিউশনের ভিত্তিতে ৮ জনকে ১ থেকে ৩ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ১০
হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া নেসকো-১ এর সহযোগিতায়
কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যেন পুনরায় অবৈধ কার্যক্রম পরিচালনা করা
না যায়। অভিযানে সদর মডেল থানা পুলিশের দুটি টিম সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ জানান, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের
জন্য ক্ষতিকর এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : কারখানার চাঁপাইনবাবগঞ্জ অবৈধ সীসা
.png)
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন