ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

চলন্ত ট্রেনে ছিনতাইকারী খুন, ৪ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চলন্ত ট্রেনে ছিনতাই অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে ঘটে যাওয়া হত্যার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে জেলা পুলিশ।

গ্রেপ্তাররা হলো ইমতিয়াজ (১৬), রাতুল (১৫), রকি (২২) এবং রানা (২২) গ্রেপ্তারের পরে আসামিদের তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু মাফলারও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দর রেলস্টেশন থেকে পাঁচজন ছিনতাইকারীমহানগর এক্সপ্রেসট্রেনের ছাদে ওঠে ছিনতাই করার উদ্দেশ্যে। অভিযুক্তরা চলন্ত ট্রেনের ছাদে গিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পুলিশ জানায়, লুট করা মোবাইল ফোনের ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ছিনতাইকারী নাঈম (২৫) রাগান্বিত হয়ে সঙ্গে থাকা চাকু বের করে অপর চার সহযোগীকে ভয় দেখায়। এতে বাকিরা ক্ষুব্ধ হয়ে নাঈমের ওপর হামলে পড়ে।

সংঘর্ষের মধ্যে তাকে ঘুষি-থাপ্পড়ের মাধ্যমে আঘাত করা হয় এবং গলায় মাফলার পেঁচিয়ে ধরে। এতে শ্বাসরোধ হয়ে নাঈম ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই রেলওয়ে জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এতে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে অংশ নেওয়ার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনাকেদ্রুত তদন্ত অভিযান পরিচালনার সফলতাহিসেবে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে রেলপথে অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানান।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : গ্রেপ্তার চলন্ত ট্রেন ছিনতাইকারী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

চলন্ত ট্রেনে ছিনতাইকারী খুন, ৪ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

চলন্ত ট্রেনে ছিনতাই অভ্যন্তরীণ সংঘর্ষের জেরে ঘটে যাওয়া হত্যার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে জেলা পুলিশ।

গ্রেপ্তাররা হলো ইমতিয়াজ (১৬), রাতুল (১৫), রকি (২২) এবং রানা (২২) গ্রেপ্তারের পরে আসামিদের তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু মাফলারও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিমানবন্দর রেলস্টেশন থেকে পাঁচজন ছিনতাইকারীমহানগর এক্সপ্রেসট্রেনের ছাদে ওঠে ছিনতাই করার উদ্দেশ্যে। অভিযুক্তরা চলন্ত ট্রেনের ছাদে গিয়ে এক যাত্রীর মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

পুলিশ জানায়, লুট করা মোবাইল ফোনের ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে ছিনতাইকারী নাঈম (২৫) রাগান্বিত হয়ে সঙ্গে থাকা চাকু বের করে অপর চার সহযোগীকে ভয় দেখায়। এতে বাকিরা ক্ষুব্ধ হয়ে নাঈমের ওপর হামলে পড়ে।

সংঘর্ষের মধ্যে তাকে ঘুষি-থাপ্পড়ের মাধ্যমে আঘাত করা হয় এবং গলায় মাফলার পেঁচিয়ে ধরে। এতে শ্বাসরোধ হয়ে নাঈম ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই রেলওয়ে জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এতে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে অংশ নেওয়ার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এই ঘটনাকেদ্রুত তদন্ত অভিযান পরিচালনার সফলতাহিসেবে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে রেলপথে অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানান।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত