ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রীও সমাজকল্যাণ সংস্থার সদস্য ফরম বিতরণ

আজ রবিবার (১৯ এপ্রিল) কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে ‘কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ ছাত্র-ছাত্রীও সমাজকল্যাণ সংস্থা’  সংগঠনের সদস্য ফরম বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে ডিগ্রি এবং ইন্টারমিডিয়েট প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মাঝে এই সদস্য ফরম বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহাগ আহমেদ এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোসাঃ জান্নাতি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাঃ মারওয়া এবং সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য সুজন, আঁখি, রেজাউল, জিহাদ, রাহাত ও অনেকসহ আরও অনেকে।

সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহাগ আহমেদ বলেন, "আমাদের মূল লক্ষ্য হলো অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো। রক্তদান একটি শ্রেষ্ঠ মানবিক কাজ, তাই ভয় দূর করে আমাদের তরুণ প্রজন্মকে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসতে হবে।" এছাড়াও তিনি বৃক্ষরোপণসহ বিভিন্ন পরিবেশবান্ধব ও সামাজিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানান।

শিক্ষার্থীদের এমন মহতী উদ্যোগ দেখে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব সি.এম সাইফুর রহমান খান সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের এই মানবিক পথচলায় পূর্ণ সমর্থন ও শুভকামনা ব্যক্ত করেন। মানবিক এই সংগঠনটি আগামী দিনে কুয়াকাটা অঞ্চলে সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে সাধারণ শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন।

এএমএন/ধ্রুবকন্ঠ 

বিষয় : কলেজ কুয়াকাটা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ ছাত্র-ছাত্রীও সমাজকল্যাণ সংস্থার সদস্য ফরম বিতরণ

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

আজ রবিবার (১৯ এপ্রিল) কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে ‘কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজ ছাত্র-ছাত্রীও সমাজকল্যাণ সংস্থা’  সংগঠনের সদস্য ফরম বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে ডিগ্রি এবং ইন্টারমিডিয়েট প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মাঝে এই সদস্য ফরম বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহাগ আহমেদ এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোসাঃ জান্নাতি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাঃ মারওয়া এবং সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্য সুজন, আঁখি, রেজাউল, জিহাদ, রাহাত ও অনেকসহ আরও অনেকে।

সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোহাগ আহমেদ বলেন, "আমাদের মূল লক্ষ্য হলো অসহায় ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচানো। রক্তদান একটি শ্রেষ্ঠ মানবিক কাজ, তাই ভয় দূর করে আমাদের তরুণ প্রজন্মকে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসতে হবে।" এছাড়াও তিনি বৃক্ষরোপণসহ বিভিন্ন পরিবেশবান্ধব ও সামাজিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানান।

শিক্ষার্থীদের এমন মহতী উদ্যোগ দেখে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব সি.এম সাইফুর রহমান খান সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের এই মানবিক পথচলায় পূর্ণ সমর্থন ও শুভকামনা ব্যক্ত করেন। মানবিক এই সংগঠনটি আগামী দিনে কুয়াকাটা অঞ্চলে সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে সাধারণ শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন।

এএমএন/ধ্রুবকন্ঠ 

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত